উদ্দীপকে স্তর দুইটির মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রথম আলোচিত স্তরটি হলো ট্রপোস্ফিয়ার এবং দ্বিতীয় স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার। এ দুটি স্তরের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক রয়েছে। বায়ুমণ্ডলের নিচের দুটি স্তর অর্থাৎ ট্রপোমণ্ডল ও স্ট্রাটোমণ্ডল সমমণ্ডলের অন্তর্ভুক্ত। অর্থাৎ এ স্তর দুটিতে বিভিন্ন গ্যাসের অনুপাত একই রকম থাকে। বায়ুমণ্ডলের প্রতিটি গ্যাসীয় উপাদান এ দুই স্তরে সমানভাবে বিদ্যমান থাকে। বিশেষ করে নাইট্রোজেন ও অক্সিজেন। এ দুটি স্তরে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ ছাড়াও রয়েছে বিশুদ্ধ বাতাস, জলীয়বাষ্প ও ধূলিকণা, তাপ ও চাপের বিভিন্নতার জন্য এ দুটি স্তরের উপরে, নিচে ও পাশে বায়ুপ্রবাহ দৃশ্যমান হয়। পৃথিবীর সন্ধ্যাকাশের যে গোধূলীর আলো তা এ দুই স্তরের মধ্যেই স্থির থাকে। প্রাণিকুলের বেঁচে থাকার জন্য এ দুই স্তরের গুরুত্বই সমান। আবহাওয়া ও জলবায়ুর যাবতীয় প্রক্রিয়া এ দুই স্তরের মধ্যেই সংঘটিত হয়। বায়ুমণ্ডলের উপরে স্ট্রাটোস্ফিয়ার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয় না। বায়ুমণ্ডলের প্রতিটি স্তরের মধ্যে নিচের দুটি স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগত ও উপাদানগত অনেক মিল রয়েছে যা জীবকুলের বেঁচে থাকার জন্য জরুরি। তাই বলা যায়, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক বিদ্যমান।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে স্তর দুইটির মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

