উদ্দীপকের 'ঘ' চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ঘ' চিহ্নিত স্তরটি হলো এক্সোস্ফিয়ার। নিচে এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো: এক্সোস্ফিয়ার হলো বায়ুমন্ডলের চতুর্থ স্তর। এ স্তরটি ভূপৃষ্ঠের ৬৪০ কিমি, উর্ধ্ব থেকে বহুদূর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এক্সোস্ফিয়ারের সীমানা স্তর ভূপৃষ্ঠের ৬৪০ কিমি উর্ধ্ব থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। এই স্তরে সবসময় অণু পরমাণুগুলো উর্ধ্ব দিকে উত্থিত হয়, কখনও নিম্ন দিকে যায়না । এই স্তরে বায় অধিক পরিমাণে হলাকা হয়। এই স্তরে বায়ু এতই বেশি হালকা যে বায়ুর অস্তিত্ব প্রায় বোঝাই যায় না। এক্সোস্ফিয়ার স্তরের তাপমাত্রা প্রায় ৩০০° ১৬৫০° সে. পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে।তবে কখনও কখনও এর তাপমাত্রার ভিন্নতাও লক্ষ করা যায় । এ স্তরের ঘনত্ব অনেক কম। সূক্ষ্ম অণু-পরমাণু পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যায়। স্থূল অণুকণা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকের 'ঘ' চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

