উদ্দীপকে উল্লিখিত দূষণের কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দূষণ হলো – বায়ু দূষণ। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- CO₂ একটি গ্রিনহাউস গ্যাস। সকল প্রাণী শ্বসন ক্রিয়াকালে CO₂ গ্যাস বাতাসে ত্যাগ করে এবং সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ ক্রিয়াকালে CO₂ গ্রহণ করে। বনভূমি ধ্বংস ও গাছপালা নির্বিচারে কাটার ফলে জীবকুলের ত্যাগ করা সবটুকু CO₂ গ্যাস সবুজ উদ্ভিদ গ্রহণ করতে পারে না। তাই বাতাসে CO₂ গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। কলকারখানার চিমনি হতেও CO₂ গ্যাস বাতাসে যোগ হয়। ধোঁয়া হলো এক ধরনের এরোসল যা দহনকৃত নির্গত বস্তু ও বাতাসে ভাসমান কলয়ডাল কণা এবং বাষ্পীভবন বা দহনোদ্ভূত গ্যাস নিয়ে গঠিত হয়।এ গ্যাসে সিসা, তামা, জিংক, ক্যালসিয়াম ইত্যাদি ভারি ধাতু ও কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO₂), হাইড্রোজেন সালফাইড (H₂S), হাইড্রোজেন ক্লোরাইড (HCI), নাইট্রোজেন অক্সাইডসমূহ (N₂O, NO₂, NO3, N₂O₃) ইত্যাদি থাকে। এসব গ্যাসের ঘনত্ব একটু বৃদ্ধি পেলে এরা জীবকুলের বেশ ক্ষতিসাধন করে। সাধারণত শিল্পকারখানার ধোঁয়া হতে গ্যাস বায়ুতে মিশে। বিভিন্ন জ্বালানি দহনের ফলেই SO₂ সৃষ্টি হয়। বায়ুর সাথে মিশে এই গ্যাস সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে এবং অ্যাসিড বৃষ্টির মাধ্যমে জীবকুলের ক্ষতি করে। তাই বলা যায় উপরিউক্ত কারণে বায়ু দূষণ হয়।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দূষণের কারণ বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

