উদ্দীপকে উল্লিখিত দূষণরোধ করার জন্য পদক্ষেপসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বায়ু দূষণের কথা বলা হয়েছে। সমাজের সকল স্তরের মানুষদেরকে বায়ুদূষণের কারণ ও প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। বায়ুদূষণের বর্তমান অবস্থা পরিমাপের জন্য ব্যাপক জরিপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে। জনসাধারণকে বায়ুদূষণের ফলে মানুষের স্বাস্থ্য ও সম্পদের কী ক্ষতি হতে পারে সে সম্বন্ধে পরিচিতি প্রদান করা জরুরি। এছাড়া পরিবেশে জনসংখ্যা ভার কমাতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। বায়ুদূষণ প্রতিরোধে দেশে বিদ্যমান আইন যথাযথভাবে মেনে চলতে হবে। সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। ইটের ভাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহার করতে হবে। যানবাহনে ডিজেলের পরিবর্তে সিএনজির ব্যবহার বৃদ্ধি করতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বনায়ন করতে হবে। পরিশেষে, জনগণকে পরিবেশ সচেতন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দূষণরোধ করার জন্য পদক্ষেপসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

