উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বায়ুমণ্ডলের স্তর দুটি হলো- ট্রপোস্ফিয়ার ও ওজোনোস্ফিয়ার। উক্ত দুটি স্তরের তুলনামূলক গুরুত্ব উল্লেখ করা হলো-
ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের ১ম স্তর; যা ভূপৃষ্ঠ হতে ১৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এস্তরের নিম্নভাগে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড়, বজ্রবিদ্যুৎ প্রভৃতি সবকিছুই ঘটে। এখানে প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গ্যাসীয় উপাদান পাওয়া যায়।
অন্যদিকে স্ট্রাটোস্ফিয়ারের উপর অর্থাৎ প্রায় ৫০ কি.মি. উর্ধ্বে ওজোনগ্যাসের স্তর রয়েছে যাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। এ ওজোনের স্তরটি সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে। এ স্তরটি না থাকলে অতিবেগুনি রশ্মির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং সমস্ত প্রাণিকুল অন্ধ হয়ে যেত।
সুতরাং উপরোল্লিখিত দুটি স্তরের বৈশিষ্ট্যগত দিক পর্যালোচনা করে বলা যায় যে, দুটি স্তরই প্রাণিকূলের জন্য গুরুত্বপূর্ণ। তথাপিও ট্রপোস্ফিয়ার স্তরটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এ স্তরটির বিভিন্ন উপাদান না থাকলে প্রাণিকুল ও উদ্ভিদকুল কিছুই বাঁচতে পারত না।