উদ্দীপকে শিল্পকারখানা হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হওয়ার কথা বলা হয়েছে যা বিশ্ব উষ্ণায়নের কারণ। নিচে বিশ্ব উষ্ণায়নের কারণসমূহ বর্ণনা করা হলো:
অষ্টাদশ শতাব্দীতে শিল্পবিপ্লব শুরু হয় এর ফলে কলকারখানা বৃদ্ধি পায় তখন থেকেই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। বিশ্ব উষ্ণায়নের প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড ও অন্যান্য গ্যাস। মানুষের অর্থনৈতিক কার্যকলাপের অশুভ ফলশ্রুতি হিসেবে পরিবেশ, জলবায়ু দূষিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তরল ও কঠিন CO₂ রেফ্রিজারেট হিসেবে আইসক্রিম, অগ্নিনির্বাপক যন্ত্র ইত্যাদিতে ব্যবহৃত হয়। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, প্রস্রবণ, প্রাণী ও উদ্ভিদ দেহের পচন, বনাঞ্চল ধ্বংস ইত্যাদির কারণে CO₂ নির্গত হচ্ছে। এছাড়া মোটরযান, শিল্প- কারখানা ও নানারকম চুল্লি থেকে কার্বনডাই-অক্সাইড ক্রমবর্ধমান হারে নির্গত হয়। কিন্তু বর্তমানে অত্যন্ত ব্যাপক হারে ভূগর্ভস্থ ও প্রস্তরীভূত জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে CO₂ ক্রমবর্ধমান হারে যোগ হচ্ছে। ফলে দিন দিন বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে।