উদ্দীপকে উল্লিখিত শেষের স্তর তথা ট্রপোমণ্ডল পৃথিবীর জীবকুলের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের প্রথম ও সর্বনিম্ন স্তর। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি স্তর। কারণ আবহাওয়ার প্রায় সকল প্রকার উপাদান এই স্তরেই বিদ্যমান।
ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠের সাথে লেগে আছে বলে জীবমণ্ডলের বাস্তুতন্ত্রের জন্য এই স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এ স্তরের নিম্নভাগে মানুষসহ সকল ধরনের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান এবং মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি এ স্তরে ঘটে থাকে। বায়ুমণ্ডলের প্রায় ৯০ ভাগ জলীয়বাষ্প, ধূলিকণা, ধোঁয়া প্রভৃতি এ স্তরেই অবস্থান করে । বায়ুমণ্ডলের ঘনত্ব এ স্তরে সবচেয়ে বেশি। এই স্তরের উষ্ণতা হ্রাস- বৃদ্ধির সাথে সাথে বায়ুর তাপ, চাপ, প্রবাহ ও ঘনত্বের পরিবর্তন হওয়ায় ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য সহায়ক।
সুতরাং, জীবনধারণের জন্য ট্রপোমন্ডল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর।