উদ্দীপকে ইঙ্গিতকৃত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: পানিদূষণ মূলত মানবীয় কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। তাই মানুষই পারে এসব দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। নিচে পানিদূষণ প্রতিরোধে যে সমস্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে তা উল্লেখ করা হলো— শিল্প ও পৌর এলাকায় বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা। বিশুদ্ধ পানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পানিতে জৈব বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। বিশুদ্ধ পানীয় সরবরাহে আইন করা। গ্রামে নলকূপের পানি পরীক্ষা করা। কীটনাশকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। পরিষ্কারক দ্রব্য পুকুর ও নদীতে ব্যবহার বন্ধ করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পানি বিষুদ্ধ রাখা। কলকারখানাগুলোর বর্জ্য নদীতে ফেলা নিয়ন্ত্রণ করা। যেখানে সেখানে মলমূত্র ত্যাগের অভ্যাস পরিহার করতে হবে। নদী তীরবর্তী এলাকায় কারখানা স্থাপন বন্ধ করতে হবে। নদীতে গোসল করা ও কাপড় ধোয়া বন্ধ করতে হবে। জলাশয়, খাল বিল যাতে কচুরিপানা ও ভাসমান শৈবালে ভরে না যায় তার দিকে লক্ষ রাখতে হবে। উপরিউক্ত ব্যবস্থাগুলো অবলম্বন করে সম্পূর্ণভাবে না হলেও মোটামুটিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতা…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
