উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং 'খ' অঞ্চলে মৌসুমি জলবায়ু বিদ্যমান। বিভিন্ন ঋতুতে এ দুই অঞ্চলে বৃষ্টিপাতের তারতম্য পরিলক্ষিত হয়। নিচে এ দুই অঞ্চলে বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য ব্যাখ্যা করা হলো- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ঋতুভেদে বৃষ্টিপাতের তারতম্য হয়। বৃষ্টিহীন গ্রীষ্মকাল এবং বৃষ্টিবহুল শীতকাল এ অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় অঞ্চলের শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ২৫-৭৫ সে.মি.। অন্যদিকে মৌসুমি জলবায়ু অঞ্চলে শীতকাল বৃষ্টিহীন এবং গ্রীষ্মকাল বৃষ্টিবহুল থাকে। এ অঞ্চলে গ্রীষ্মকালে সমুদ্র হতে আগত বায়ু জলীয়বাষ্প বহন করে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে এ অঞ্চলে বিকালবেলা প্রবলবেগে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত সাধারণত ১২৫-২০০ সে.মি.. পর্যন্ত দেখা যায়। শীতকালে স্থলভাগ হতে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় বলে এ বায়ু জলীয়বাষ্পহীন হয়। তাই বলা যায়, ভূমধ্যসাগরীয় ও মৌসুমি জলবায়ু অঞ্চলের ঋতুভেদে বৃষ্টিপাতের পরিমাণ ও ধরন ভিন্ন হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর