উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পানিদূষণের কথা বলা হয়েছে। পানি নানাভাবে দূষিত হতে পারে। নিচে পানিদূষণের কিছু কারণ সম্পর্কে আলোকপাত করা হলো— শিল্পের বিভিন্ন বর্জ্য ও রাসায়নিক পদার্থ নদীতে ফেলার ফলে পানি দূষিত হয়। গৃহস্থলির বিভিন্ন বর্জ্য পদার্থ অসচেতনতার দরুন বশে পুকুর বা নদীতে ফেলে দেওয়া হয় এবং এতে পানি দূষিত হয়। কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটনাশক ও সার প্রয়োগ করা হয়। বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে নদীতে এসে পড়ে। ফলে পানি দূষিত হয়। সমুদ্রে তেলবহনকারী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল দুর্ঘটনার ফলে পানিতে মিশে যায় এবং পানি দূষিত হয়। ভূমিক্ষয় ও পাহাড় ধসের ফলে পানিবাহিত মাটি, বালুকণা ইত্যাদি পানিকে দূষিত করে । বিভিন্ন প্রকার অণুজীব যেমন— ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা পানি দূষিত হয়। খনিসমূহ হতে নির্গত এসিডসমূহ পানিতে এসিডের হার বৃদ্ধি করে থাকে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানিতে অক্সিজেনের ভাগ কমে যায়। এভাবেই প্রতিনিয়ত নানা প্রকৃয়ায় পানি দূষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
