উদ্দীপকের ঘটনাটি তোমার দেশে কীরূপ প্রভাব ফেলেছে— বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি হলো বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন আমার দেশ অর্থাৎ বাংলাদেশে যেরূপ প্রভাব ফেলছে তা মারাত্মক নেতিবাচক। বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি বিশ্বের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের জলবায়ুতেও পরিবর্তন এনেছে। বিগত কয়েক দশক ধরে দেশের জলবায়ুতে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। এর ফলস্বরূপ দেশে অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও বন্যা দেখা দিচ্ছে 1 বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতিতে জলবায়ু পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে তাতে বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল অনেক দেশের মতো বাংলাদেশও ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যান্য দেশ এ ক্ষতির মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে গেছে। আগামী দিনগুলোতে এর মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী ৫০ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং প্রায় ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে। আনুমানিক ৩ কোটি মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে । সর্বশেষ উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়ন তথা উচ্চ তাপমাত্রার প্রভাবে ঘন ঘন বন্যা, ঝড়, অনাবৃষ্টি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। যা ইতোমধ্যে বাংলাদেশে অনুভূত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি তোমার দেশে কীরূপ প্রভাব ফেলেছে— বিশ্লেষণ করো ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
