উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হলো গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন। মানুষের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত গ্রিন হাউস গ্যাস যেমন-কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড - (N2O), ক্লোরোফ্লুরো কার্বন (CFC) ইত্যাদি নির্গমন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে জ্বালানিসহ বনভূমি ধ্বংস, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, পারমাণবিক পরীক্ষা, কার্বন নিঃসরণ ইত্যাদি কর্মকাণ্ডের ফলে নির্গত গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে আগত সূর্যের তাপ বিকিরিত হয়ে ফিরে ) যাবার সময় তা ধরে রাখে। ফলে তা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করছে। আবার এ জাতীয় গ্যাসের কারণে (যেমন- CFC) বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে গ্রিন হাউস গ্যাসগুলোর দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে অন্যদিকে এর বিরূপ প্রতিক্রিয়ায় ওজোন স্তর ছিদ্র হয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে অধিক উত্তাপ সৃষ্টি করছে । এভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ বর্ণনা করো ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
