উদ্দীপকে পরবর্তীতে উল্লিখিত দেশের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরবর্তীতে উল্লিখিত দেশটি হলো ইন্দোনেশিয়া যেখানে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়। তবে কোনো কোনো স্থানে ১০° অক্ষাংশ পর্যন্ত এ জলবায়ু দৃষ্ট হয়। এছাড়াও পৃথিবীর যেসব অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় সেগুলো হলো— দক্ষিণ আমেরিকায় আমাজান নদীর অববাহিকা, ব্রাজিলের উত্তরাংশের এক বিস্তীর্ণ অঞ্চল, গায়ানা, ভেনিজুয়েলা ও কলম্বিয়ার দক্ষিণাংশ, পেরুর উত্তরাংশ এবং ইকুয়েডর আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা ও গিনি উপকূল, দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও সিঙ্গাপুর প্রভৃতি দেশ। তাছাড়া নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বাইরে, ক্রান্তীয় অঞ্চলের পার্বত্য উপকূলভাগে যেখানে আর্দ্র অয়ন বায়ু সারাবছর সোজা উপকূলভাগে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, সেসব অঞ্চলে নিরক্ষীয় জলবায়ুর ন্যায় উষ্ণ ও আর্দ্র বায়ু বিরাজ করে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে পরবর্তীতে উল্লিখিত দেশের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
