উদ্দীপকের 'ক' ও 'খ' চিহ্নিত জলবায়ুর বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত জলবায়ু অঞ্চল যথাক্রমে ভূমধ্যসাগরীয় ও নিরক্ষীয় জলবায়ু নির্দেশ করে। নিরক্ষীয় ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য অত্যন্ত ব্যাপক । নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা সারা বছর অধিক থাকে। এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য সাধারণত কম। বার্ষিক গড় তাপমাত্রা ২২°-৩৪° সেলসিয়াস পর্যন্ত। এ অঞ্চলটিতে বিস্তৃত জলভাগ থাকায় প্রচুর জলীয়বাষ্প প্রতিদিন বাতাসে মিশে যায় এবং পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে । বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১৭০-২৫০ সেন্টিমিটার। এ অঞ্চলে বায়ুর চাপের পরিবর্তনের হার কম এবং অয়ন বায়ুর প্রবেশ থাকায় বায়ুপ্রবাহের বেগ অধিক হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্ম ও শীতকালীন তাপমাত্রা যথাক্রমে ২১°-২৭° সে. এবং ৪°-১০°সে. এর মধ্যে থাকে। বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল এ অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এখানে বার্ষিক বৃষ্টিপাত ২৫-৭৫ সে.মি. পর্যন্ত হয়। পাবর্ত্য অঞ্চলে অত্যধিক তুষারপাত হয়। এ অঞ্চলের উপর দিয়ে উত্তর পূর্ব অয়ন বায়ু প্রবাহিত হয় আবার শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। উপরের আলোচনা থেকে স্পষ্ট জলবায়ুর নিয়ামক এবং ভৌগোলিক বিস্তৃতি উভয়টির ব্যাপকতর পার্থক্য যেমন নিরক্ষীয় ও ভূমধ্যসাগরীয় জলবায়ুতে পরিলক্ষিত হয়; তার প্রভাবে এ দুই জলবায়ুর উপাদানগত পার্থক্যও ব্যাপক।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' চিহ্নিত জলবায়ুর বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
