উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' 'খ' অঞ্চল হলো যথাক্রমে ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং মৌসুমি অঞ্চল। উক্ত দুটি অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ করা হলো- মৌসুমি জলবায়ু অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং শীতকালে মৌসুমি বায়ুর দরুন এসময় বৃষ্টিহীন অবস্থায় থাকে। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রত্যয়ন বায়ুর প্রভাবে কেবল শীতকালেই বৃষ্টিপাত হয় এবং শুষ্ক আয়ন বায়ুর দরুন গ্রীষ্মকাল বৃষ্টিহীন অবস্থায় থাকে। আমরা জানি, যেখানে তাপমাত্রা বেশি থাকে সেখানে নিম্নচাপ এবং তাপমাত্রা কম হলে সেখানে উচ্চচাপ বিরাজ করে। বায়ুর স্বাভাবিক ধর্ম হলো উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া। এক্ষেত্রে মৌসুমি জলবায়ু অঞ্চলের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে, গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য বেশি ঝুঁকে থাকে এবং এ অঞ্চলের জলভাগ তখন বেশি উত্তপ্ত হয় অর্থাৎ নিম্নচাপ বিরাজ করে। অন্যদিকে উত্তরাঞ্চলে পাহাড়-পর্বত থাকায় এবং স্থলভাগ থাকায় সেখানে উচ্চচাপ বিরাজ করে। সুতরাং উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু তখন দক্ষিণ থেকে উত্তরে যায়। এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে শীতকালে বিপরীত অবস্থা বিরাজ করে। ফলে এ সময় বৃষ্টিপাত হয় না। পক্ষান্তরে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে দেখা যায়, গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের ফলে সেখানে তাপমাত্রা অত্যধিক শুষ্ক থাকে। কিন্তু শুষ্ক অয়ন বায়ুর প্রভাবের কারণে মহাদেশ থেকে সমুদ্রের দিকে যায় বলে সেখানে শুষ্কতা বিরাজ করে। ফলে গ্রীষ্মকাল বৃষ্টিহীন থাকে। অন্যদিকে শীতকালে সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে সমুদ্র হতে আর্দ্র জলীয়বাষ্পের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত বিপরীতমুখী বায়ুর প্রভাবে দুটি অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
