উদ্দীপক অনুযায়ী তৌকির উচ্চ শিক্ষার জন্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি দেশে গিয়েছে।
মহাদেশগুলোর পশ্চিমাংশে ৩৩° থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরাইল, মাল্টা, গ্রিস এবং বলকান ও অস্ট্রেলিয়ার মারে নদী অববাহিকার দক্ষিণাংশ ।
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো মৃদুভাবাপন্ন শীত ও রৌদ্রকরোজ্জল আবহাওয়া। এ অঞ্চলের দেশগুলো নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ার কারণে তাপের তেমন প্রখরতা অনুভূত হয় না । ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। এ অঞ্চলে তৃণভূমির পরিমাণ কম হওয়ার কারণে পশুপালন খুব একটা হয় না ।