অবসাদ অঞ্চল বলতে কী বোঝ?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে যায়। আবার এ অঞ্চলে জলভাগ বেশি হওয়ায় প্রচুর জলীয় বাষ্প উঠে বায়ুর সাথে মিশ্রিত হয়ে আরও হালকা হয়। এ অঞ্চলের উচ্চস্তরে উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর-দক্ষিণ উভয় দিকে ছিটকে পড়ে। এ তিনটি কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ নিম্ন হয়ে থাকে এবং সর্বদা উর্ধ্বগামী হয়। এ অঞ্চলে বায়ু ভূ-পৃষ্ঠে সমান্তরালে বহে না বলে বায়ুর প্রবাহ বুঝা যায় না অর্থাৎ অনেকটা নিশ্চুপ হয়ে যায় । তাই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে অবসাদ আঞ্চল বলে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
অবসাদ অঞ্চল বলতে কী বোঝ?
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
