উদ্দীপকে উল্লিখিত [গণিত] অঞ্চলের জলবায়ুর উৎপত্তির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] অঞ্চল বলতে 'দক্ষিণ-পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়েছে। উক্ত অঞ্চলে মৌসুমি জলবায়ু উৎপত্তির কারণ ব্যাখ্যা করা হলো: ঋতুভেদে বায়ুর চাপের তারতম্যের জন্য মৌসুমি বায়ুর উৎপত্তি হয়। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে। এসময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় বলে এ অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। তখন দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় হতে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে নিম্নচাপ কেন্দ্রে চলে আসে। এ বায়ুই মূলত গ্রীষ্মের মৌসুমি বায়ু। আবার, শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে চলে যাওয়ায় সেখানে নিম্নচাপ এবং উত্তর গোলার্ধে উচ্চচাপ বিরাজ করে। ফলে উত্তর গোলার্ধের স্থলভাগ হতে দক্ষিণের নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এ বায়ু উত্তর-পূর্ব দিক হতে আসে বলে একে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বলে। এছাড়া গ্রীষ্মকালে এ অঞ্চলে আর্দ্র গ্রীষ্মকাল এবং শীতকালে মৌসুমি জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ফলে গ্রীষ্মকালে বেশি বৃষ্টিপাত হয় এবং শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। মূলত গ্রীষ্মকালে দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুতে পর্যাপ্ত জলীয়বাষ্প থাকে বলেই বৃষ্টিপাত হয়। অন্যদিকে শীতকালে দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু শুষ্ক বলে জলীয়বাষ্প থাকে না। ফলে বৃষ্টিপাত হয় না। সুতরাং বলা যায় যে, উপরোউল্লিখিত সূর্যের অবস্থানজনিত কাঁরণ ও বায়ুর চাপের তারতম্যজনিত উক্ত অঞ্চলে মৌসুমি জলবায়ু পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঞ্চলের জলবায়ুর উৎপত্তির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
