মানচিত্রে 'ক' চিহ্নিত বায়ুপ্রবাহটি বর্ণনা কর।
উত্তর: মানচিত্রে 'ক' চিহ্নিত বায়ুপ্রবাহটি হলো মৌসুমি বায়ুপ্রবাহ। নিম্নে উক্ত বায়ুপ্রবাহ বর্ণনা করা হলো- মৌসুমি বায়ু দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ুতে সর্বাপেক্ষা প্রভাববিস্তারকারী বায়ুপ্রবাহ গ্রীষ্ম ও শীত মৌসুমে সমুদ্র ও ভূপৃষ্ঠের উত্তাপ এবং শীতলতার তারতম্যের ফলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি বায়ুপ্রবাহের দিকও পরিবর্তিত হয়। শীত মৌসুমে শুষ্ক মৌসুমি বায়ু উত্তর-পূর্ব দিক থেকে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম (সমুদ্রভাগ) থেকে ভূমি অভিমুখে প্রবাহিত হয়। মৌসুমি বায়ুর ইংরেজি প্রতিশব্দ মনসুন (Monsoon) মূলত আরবি শব্দ 'মাওসিম' থেকে এসেছে। আরবিতে 'মাওসিম' শব্দের অর্থ কাল বা ঋতু। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম সমুদ্র ভাগ থেকে জলীয়বাষ্প স্থলভাগের দিকে আসে বলে একে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে সমুদ্রের দিকে শুষ্ক বায়ু প্রবাহিত হয় বলে একে শীতকালীন মৌসুমি বায়ু বলা হয়। ঋতুভিত্তিক এ বায়ুটি দেশের জলবায়ু পরিবর্তন করে এবং কৃষিক্ষেত্রে বৈচিত্র্যময় ফসল তৈরিতে ভূমিকা রাখে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
মানচিত্রে 'ক' চিহ্নিত বায়ুপ্রবাহটি বর্ণনা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
যেমন- বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ৭০% এর দ্বারা বোঝা যায় যে, বায়ুর তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনে বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন তার শতকরা ৭০ ভাগ জলীয়বাষ্প ঐ বায়ুতে আছে।উত্তর
উত্তর
