উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনা প্রতিরোধের উপায় নির্ধারণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনা হলো গ্রিনহাউস প্রভাব। বিশ্বব্যাপী গ্রিনহাউস প্রক্রিয়া ও বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধ করা ছাড়া জীবজগতের কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। সেজন্য দ্রুত বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধ করা প্রয়োজন। নিম্নে বৈশ্বিক উষ্ণায়ন কীভাবে প্রতিরোধ করা যায়, তা আলোচনা করা হলো- বিকল্প জ্বালানির ব্যবহার: জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন, আনতে হবে। যেমন- কয়লা, খনিজ তেল, পারমাণবিক শক্তির পরিবর্তে অধিকহারে সৌরশক্তি, বায়ুশক্তি ও জৈব গ্যাস ব্যবহার করতে হবে। তাপবিদ্যুৎ শক্তির পরিবর্তে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার: দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তাপবিদ্যুৎ শক্তির পরিবর্তে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার করতে হবে। বনভূমি বৃদ্ধি করতে হবে: বনভূমি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে এবং প্রাণী ও মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই অধিক পরিমাণে বনায়ন করতে হবে যা বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধের ক্ষেত্রে সহায়ক হবে। CFC গ্যাসের নির্গমন রোধ: বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে CFC গ্যাসের ব্যবহার কমাতে হবে। দূষিত গ্যাস নির্গমন রোধ: যানবাহন ও কলকারখানা থেকে দূষিত গ্যাস নির্গমন কমাতে হবে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য যানবাহন ও কলকারখানা থেকে নির্গত দূষিত গ্যাস ভূমিকা রাখে। এ'কারণে যানবাহনে ও কলকারখানায় আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করে বৈশ্বিক উষ্ণায়ন কমানো যেতে পারে। সুতরাং বলা যায় যে, উপরিউক্ত বিষয়গুলো অনুসরণ করতে পারলে বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে পারি।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনা প্রতিরোধের উপায় নির্ধারণ কর।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
