উদ্দীপকের B জলবায়ুর বৈশিস্ট্যসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] অঞ্চলটি হলো ভূমধ্যসাগরে অবস্থিত। এ অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। নিম্নে এ জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হলো- ভূমধ্যসাগার এবং এর তীরবর্তী অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে। এটি নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু। অধিক তাপযুক্ত বৃক্ষহীন গ্রীষ্মকাল এবং বৃষ্টিবহুল শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। শীতকালে এ অঞ্চলের কোনো কোনো স্থানে তুষারপাত হয়। সূর্য গ্রীষ্মকালে এ অঞ্চলে অনেকটা লম্বভাবে অবস্থান করায় এ সময় বায়ুর তাপ বেশ বৃদ্ধি পায়। শীত-গ্রীষ্ম ও দিবারাত্রির তাপমাত্রার পার্থক্য খুবই বেশি। এ অঞ্চলে গ্রীষ্মকালীন গড়ে উত্তাপ ২১০ হতে ২৭০ সে. এবং শীতকালীন উত্তাপ ৪০ থেকে ১০০ সে. পর্যন্ত হয়ে থাকে। ঋতুভেদে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিপরীতমুখী বায়ুপ্রবাহের উপত্তি ও জলবায়ুর উল্লেখযোগ্য বিশেষত্ব। এখানে গ্রীষ্মকালে শুষ্ক আয়নবায়ু এবং শীতকালে জলীয়বাষ্পপূর্ণ প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয়। রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রত্যয়ন বায়ুর প্রভাবে এখানে কেবল শীতকালে বৃষ্টিপাত হয়। সুতরাং বলা যায় যে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উপরোল্লিখিত জলবায়ুগত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের B জলবায়ুর বৈশিস্ট্যসমূহ লেখ।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
