উদ্দীপকে প্রদর্শিত ঘটনার প্রতিক্রিয়া বাংলাদেশের প্রেক্ষিতে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'প্রদর্শিত ঘটনাটি হলো গ্রিনহাউস প্রভাব। অর্থাৎ বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাওয়া। উক্ত উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের মতো নিচু দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র নিচুভূমির দেশ। এর দক্ষিণে বঙ্গোপাসাগর এবং উত্তর দিকে হিমালয় পর্বত। ভৌগোলিকভাবে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চল একটি দুর্যোগপ্রবণ এলাকা। বিশ্বব্যাপী প্রযুক্তি ও শিল্পায়নের যুগে মানুষ মাত্রাতিরিক্ত কার্বন-মনোক্সাইড, কার্বন-ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতি উৎপাদন করছে যা বায়ুমণ্ডলে মিশে গিয়ে বায়ুর উষ্ণতা বৃদ্ধি করছে। এই উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পাহাড়িয়া অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এর ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং উত্তরাঞ্চলের নদীগুলো বর্ষাকালে দ্রুত ভরাট হয়ে নদী তীরবর্তী এলাকার নিচুভূমি প্লাবিত করছে। সমুদ্রতলের উচ্চতা বাড়ায় দক্ষিণাঞ্চলের জেলাগুলো সমুদ্রগর্ভে চলে যাওয়ার সম্ভানা ক্রমেই বেড়ে চলেছে। ফলে কৃষিজ জমি হ্রাস, বন নিধন প্রভৃতি ক্ষতিকর প্রভাব পড়ছে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত ঘটনার প্রতিক্রিয়া বাংলাদেশের প্রেক্ষিতে বর্ণনা কর।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
