উদ্দীপকে উল্লিখিত দেশটির ঋতুভিত্তিক জলবায়ুগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশের ঋতুভিত্তিক জলবায়ুগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- শীতকাল : প্রতিবছর নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল থাকে। শীতকালীন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯° সে. এবং ১১°সে.। জানুয়ারি বাংলাদেশের শীতলতম মাস। শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এ বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। ফলে শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়ে থাকে। এ বৃষ্টিপাতের পরিমাণ স্থানভেদে ৫ থেকে ১৫ সে.মি.। শীতকালে উত্তর-পূর্ব দিক হতে শীতল মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। গ্রীষ্মকাল : মার্চ হতে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। সূর্যের উত্তরায়নের ফলে এখানে উত্তাপের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মার্চ মাস থেকে তাপমাত্রা ক্রমশ বেশি বৃদ্ধি পেতে থাকে। এ ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বেশ বৃদ্ধি পেতে থাকে। এ ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১° সেলসিয়াস। গ্রীষ্মকালে স্থলভাগ উত্তপ্ত হয়ে বায়ুতে পরিচলনের সৃষ্টি করে। এ বায়ুর ঠিক উপর দিয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক হতে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এই দুই বিপরীতমুখী বায়ু প্রবাহের সন্ধিস্থলে বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড় শুরু হয়। ঝড়ের কারণে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের তারতম্য হয়। যেমন- সিলেট অঞ্চলে ৭৫ সেন্টিমিটারের অধিক এবং রাজশাহী অঞ্চলে ২৫ সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। সময়ের সাথে বায়ু প্রবাহের গতিবেগ বৃদ্ধি ও দিক নির্দিষ্ট হতে থাকে। বর্ষাকাল : জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। এ মাসে রাতের তাপমাত্রার গড় ২৫০ ২৬°সে. এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রার গড় ২৯০- ৩০° সে.। বঙ্গোপসাগর হতে প্রচুর জলীয়বাষ্প বাংলাদেশে প্রবেশ করায় এ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এ অঞ্চলে মোট বৃষ্টিপাতের ৮০-৮৫% বৃষ্টিপাত হয়ে থাকে। ২০০ সে.মি. এর বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। সুতরাং বলা যায় যে, বাংলাদেশে ঋতুভিত্তিক জলবায়ুগত তারতম্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশটির ঋতুভিত্তিক জলবায়ুগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
