উদ্দীপকে উল্লিখিত জলবায়ু কোন কোন অঞ্চলে দেখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জলবায়ু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। নিচে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ব্যাখ্যা করা হলো- প্রধান অঞ্চল: ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে প্রধান অঞ্চল গঠিত। এ অঞ্চলের দেশগুলো হলো- পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরাইল, জর্দান, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, সাইপ্রাস, সিসিলি, মালটা, গ্রিস, উত্তর মিশর,. বলকান, উপদ্বীপ, যুগোশ্লাভিয়ার পশ্চিম ও দক্ষিণাংশ। অন্যান্য অঞ্চল: এসব অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর তেমন উল্লেখযোগ্য প্রভাব অনুভূত হয় না তবুও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। যেমন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকা, পশ্চিম উপকূলের মধ্য চিলি, দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কেপটাউন, ভিক্টোরিয়ার পশ্চিমাংশ, নিউজিল্যান্ডের উত্তরাংশ, অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাংশ এবং মারে নদী অববাহিকার দক্ষিণাংশ এ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জলবায়ু কোন কোন অঞ্চলে দেখা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
