উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চল হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল। এ অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা হলো: দীন। মহাদেশসমূহের পশ্চিমাংশে ৩০০ থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এ অঞ্চল গঠিত। এখানে ভূমধ্যসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর অবস্থিত বলে জলবায়ুগত বৈচিত্র্য প্রকাশ পায়। এখানে শীত-গ্রীষ্ম এবং দিনরাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য। মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া, বৃষ্টিবহুল শীতকালীন এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল প্রভৃতি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত এবং গ্রীষ্মকাল বৃষ্টিহীন থাকে তাই এ অঞ্চলে শীতকাল আর্দ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে। আর্দ্র শীতকাল এবং শুষ্ক গ্রীষ্মকাল হওয়ার কারণে শীতকালে বৃক্ষলতাদি জন্মে থাকে। এ অঞ্চলে সাধারণত অধিক পরিমাণে ছোট বৃক্ষ ও ঝোপঝাড় দেখা যায়। এ অঞ্চলের উল্লেখযোগ্য বৃক্ষ হলো জলপাই। তাছাড়া কর্ক, ওক, পাইন, সিডার, বেস্টনাট, তুঁতগাছ প্রভৃতি বৃক্ষ দেখা যায়। এখানে কমলালেবু, লেবু, নাসপাতি, কুল, পিচ প্রভৃতি জন্মে। সুতরাং বলা যায় যে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে উল্লিখিত বৈচিত্র্যময় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
