বৃষ্টিপাত হিসেবে ১ম চিত্রের ঘটনাটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১ম চিত্রে পরিচলন বৃষ্টিপাতকে বোঝানো হয়েছে। উক্ত বৃষ্টিপাতের ঘটনা ব্যাখ্যা করা হলো: ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ হলে প্রচুর জলীয়বাষ্পসহ সোজা উপরে উঠে যায়। কারণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু হালকা। এ অবস্থায় চারপাশের শীতল ও ভারী বায়ু উষ্ণ অঞ্চলে এসে বায়ু চাপের সমতা রক্ষা করে এবং. উষ্ণ হয়ে তাও জলীয়বাষ্পসহ উপরে উত্থিত হয়। এ বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়। শীতল হলে বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট পানি বিন্দুতে পরিণত হয়। পরে ছোট ছোট কণাগুলো মিলিত হয়ে অপেক্ষাকৃত বৃহৎ বৃষ্টি বিন্দুরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণতার বিনিময় হয়ে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে পরিচলন বৃষ্টিপাত বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে সারাবছর এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালে এ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
বৃষ্টিপাত হিসেবে ১ম চিত্রের ঘটনাটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
