উদ্দীপকে ইঙ্গিতকৃত জলবায়ু অঞ্চল দুটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ও মৌসুমি জলবায়ু অঞ্চল। নিম্নে উক্ত অঞ্চল দুটির বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ করা হলো- ভূমধ্যসাগরীয় জলবায়ু: ভূমধ্যসাগর এবং এর তীরবর্তী দেশসমূহে যে জলবায়ু দেখা যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। এটি উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু। এখানে বৃষ্টিহীন গ্রীষ্মকাল এবং বৃষ্টিবহুল শীতকাল বিরাজ করে। এছাড়া শীতকালে এ অঞ্চলের কোনো কোনো স্থানে তুষারপাত হয়। গ্রীষ্মকালে তাপ বেশ অনুভূত হয়। এখানে শীত গ্রীষ্ম ও ঋতুভেদে তাপের পার্থক্য হয়। এর গ্রীষ্মকালীন তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সে. এবং শীতকালীন তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সে. পর্যন্ত হয়ে থাকে। শীতকালে বৃষ্টিপাত হলেও আকাশ কখনও একেবারে মেঘাচ্ছন্ন হয় না'। তাই সারা বছরই রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া এ জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রত্যয়ন বায়ুর প্রভাবে কেবল শীতকালেই বৃষ্টিপাত হয় এবং শুষ্ক আয়ন বায়ুর দরুন গ্রীষ্মকাল বৃষ্টিহীন অবস্থায় থাকে। মৌসুমি জলবায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমি জলবায়ু বলে। এটি ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু। এখানে বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং বৃষ্টিহীন শীতকাল বিরাজ করে। এছাড়া শীতকালে এ অঞ্চলের কোনো স্থানে তুষারপাত হয় না। গ্রীষ্মকালে সূর্য অনেকটা লম্বভাবে কিরণ দেওয়ায় তাপ বেশি অনুভূত হয়। এখানেও শীত গ্রীষ্ম ও ঋতুভেদে তাপের পার্থক্য হয়। এর গ্রীষ্মকালীন তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সে. এবং শীতকালীন গড় তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি সে. পর্যন্ত হয়ে থাকে। গ্রীষ্ম ও বর্ষাকালের মাঝে আকাশ মেঘে আচ্ছন্ন হলেও বছরের অন্যান্য সময় মেঘমুক্ত নির্মল আকাশ এ জলবায়ুর একটি উল্লেখযোগ্য দিক জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ুর প্রভাবে এ অঞ্চলে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শুষ্ক মৌসুমি বায়ুর দরুন শীতকাল বৃষ্টিহীন অবস্থায় থাকে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত জলবায়ু অঞ্চল দুটিতে ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ুগত বৈশিষ্ট্যের তারতম্য পরিলক্ষিত হয়।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দু'টির জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত জলবায়ু অঞ্চল দুটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চ…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
