উদ্দীপকে উল্লিখিত 'ক' চিহ্নিত অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' চিহ্নিত জলবায়ু অঞ্চল বলতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়েছে। নিম্নে উক্ত নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- এ অঞ্চলে অত্যধিক গরম ও আর্দ্রতার দরুন ভ্যাপসা গরম অনুভূত হয়। সারা বছরব্যাপী অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। সূর্য এ অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা সর্বদা বেশি থাকে। উষ্ণতম ও শীতলতম মাসের মধ্যে উত্তাপের পার্থক্য অপেক্ষা দিন ও রাতের উত্তাপের মধ্যে পার্থক্য বেশি। চিরস্থায়ী নিম্নচাপ বলয়ের অবস্থান ও সারা বছরব্যাপী বায়ু ঊর্ধ্বমুখী প্রবাহ এ জলবায়ুর বিশেষত্ব। আয়ন বায়ুর প্রভাবে এ অঞ্চলে সারা বছরব্যাপী বৃষ্টিপাত হয়। সুতরাং বলা যায় যে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' চিহ্নিত অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
