উদ্দীপকে উল্লিখিত জলবায়ু অঞ্চল দুটির ভিন্নতার কারণ
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জলবায়ু অঞ্চল দুটি যথাক্রমে মৌসুমি জলবায়ু এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। জলবায়ু অঞ্চল দুটির তারতম্য দেখা যায় মূলত ভৌগোলিক কারণে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যকিরণ লম্বাভাবে পড়ে। ক্রান্তীয় অঞ্চলে সূর্যের উত্তরায়নের সময় কেবল সূর্যকিরণ লম্বভাবে পড়ে এবং মৌসুমি জলবায়ু দেখা যায় । মূলত এ কারণে এ দুই জলবায়ুতে পরিদৃষ্ট ভিন্নতা হলো— i. মৌসুমি জলবায়ু সাধারণত উভয় গোলার্ধে ১৫°-৩০° অক্ষাংশের মধ্যে দেখা যায়। নিরক্ষীয় জলবায়ু প্রধানত নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫° অক্ষাংশের মধ্যে দেখা যায় । ii. মৌসুমি জলবায়ু সারাবছরই উষ্ণ থাকে। তবে বৃষ্টিপাতের ফলে উষ্ণতার তীব্রতা কম অনুভূত হয়। অন্যদিকে অধিক উষ্ণতা ও ভ্যাপসা গরম নিরক্ষীয় অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য । iii. অয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে মৌসুমি অঞ্চলে বৃষ্টিপাত হয়। অপরদিকে লম্বভাবে পতিত প্রখর সূর্যকিরণের প্রভাবে সারাবছরই নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় । iv. মৌসুমি অঞ্চলে গড়ে ১২৫-২০০ সেমি. বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে গড়ে ২০০-২৫০ সেমি. বৃষ্টিপাত হয় । v. মৌসুমি জলবায়ু অঞ্চলে দিবারাত্রির তাপমাত্রার পার্থক্য অত্যন্ত কম। আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দিবা ও রাত্রির তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জলবায়ু অঞ্চল দুটির ভিন্নতার কারণ
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
