উপরের মানচিত্রে 'ক' চিহ্নিত জলবায়ু অঞ্চলটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মানচিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অঞ্চলটির জলাবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ— i. নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই জলবায়ু পরিলক্ষিত হয় । ii. নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা এ জলবায়ু নিয়ন্ত্রিত হয় । iii. জানুয়ারি ও জুলাই মাসের তাপমাত্রার তেমন কোন পার্থক্য নেই iv. ঋতু পরিবর্তন দেখা যায় না । V. সারা বছর প্রচুর বৃষ্টিপাত ও অধিক তাপমাত্রা থাকে । vi. বার্ষিক গড় তাপমাত্রা ২২°-৩৪° সে. পর্যন্ত হয়ে থাকে। vii. বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ১৭০-২৫০ সে.মি. viii. এ অঞ্চলের বায়ু প্রচুর জলীয়বাষ্প ধারণ করে। ix. এ অঞ্চলে বায়ুপ্রবাহের বেগ কম থাকে। X. এ অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় । xi. এখানে সারাবছর পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয় xii. অঞ্চলটির দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান থাকে । পরিশেষে বলা যায় যে, ভূপ্রকৃতিগত ব্যাপক ভিন্নতা না থাকায় এবং সমুদ্রভাগের অবস্থানের কারণে সমগ্র অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু একই রূপ বৈশিষ্ট্যে আবির্ভূত হয়। এ সমরূপতা নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু অন্যতম বৈশিষ্ট্য ।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উপরের মানচিত্রে 'ক' চিহ্নিত জলবায়ু অঞ্চলটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
