শোভনের দেশটিতে বৃষ্টিপাতের এরূপ ঘটনা “বায়ুপ্রবাহের উপর নির্ভরশীল”– বিষয়টি আলোচনা করো ।
উত্তর: শোভনের দেশটি হলো ফ্রান্স যা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এ দেশে শীতকালে বৃষ্টি হয় আর গ্রীষ্মকাল বৃষ্টিহীন থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে আর্দ্র পশ্চিমা বা প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয়। এ সময় বায়ুতে নিম্নচাপ বিরাজ করে। গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু প্রবাহিত হয়। তাই এ সময় বৃষ্টিপাত হয় না। উত্তর গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণ হলে সূর্য কর্কটক্রান্তির নিকটবর্তী হয়ে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো উত্তর দিকে সরে যায়। চাপ বলয়ের সাথে সাথে বায়ু বলয়গুলোও উত্তরে সরে অবস্থান করে। ফলে এ সময় উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোর উপর দিয়ে উত্তর-পূর্ব অয়ন বায়ু প্রবাহিত হয়। এ বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এতে জলীয়বাষ্প থাকে না। ফলে এ অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকায় এবং বায়ু চাপ বলয়গুলো কিছুদূর উত্তরে সরে যাওয়ায় সেখানকার ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এ বায়ু সমুদ্র হতে আসে বলে তাতে প্রচুর জলীয়বাষ্প থাকে এবং ঐ অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় । শীতকালে সূর্যের দক্ষিণায়ন হতে সূর্য যখন মকরক্রান্তি রেখার নিকটবর্তী হয় তখন পৃথিবীর চাপ বলয়গুলো দক্ষিণে সরে যায়। এর ফলে উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় দেশগুলোর উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। বায়ু সমুদ্র হতে আসে বলে প্রচুর জলীয়বাষ্প বহন করে এবং বৃষ্টিপাত ঘটায়। এ সময় দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো শুষ্ক অয়ন বায়ুর অধীনে থাকে এবং তথায় বৃষ্টিপাত হয় না । তাই নিশ্চিতভাবেই বলা যায়, শোভনের দেশের বৃষ্টিপাতের ঘটনা বায়ু প্রবাহের উপর নির্ভরশীল।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
শোভনের দেশটিতে বৃষ্টিপাতের এরূপ ঘটনা “বায়ুপ্রবাহের উপর নির্ভরশীল”–…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
