মানচিত্রে 'খ' চিহ্নিত জলবায়ু অঞ্চলটি স্থানীয় উদ্ভিদ, জীবজন্তু এবং কৃষিজ দ্রব্যের ওপর কী ধরনের প্রভাব ফেলে? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকের মানচিত্রে 'খ' চিহ্নিত স্থান ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল নির্দেশ করে । ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উদ্ভিদ, জীবজন্তু ও কৃষিজ দ্রব্য জলবায়ুর প্রভাবে বৈচিত্র্যময়। যেমন- কৃষিজাত দ্রব্য: গম চাষের জন্য এ অঞ্চল বিশেষ উপযুক্ত। অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলে পানিসেচের সাহায্যে গম, যব, ভুট্টা, তুলা প্রভৃতি ফসলের চাষ হয়। এছাড়া এ অঞ্চলের জলবায়ু ফল উৎপাদনের পক্ষে অত্যন্ত উপযোগী। আবার প্রচুর সূর্যকিরণও ফল পাকার পক্ষে উপযোগী। সে জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চল ফলের রাজ্য। এরূপ সুমিষ্ট ও রসালো ফল পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপন্ন হয় না। জলপাই ও ডুমুর জাতীয় গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ুবিশিষ্ট দেশগুলোতে সর্বত্রই জন্মে। কমলালেবু ও লেবু জাতীয় অন্যান্য বৃক্ষও এ অঞ্চলে জন্মে। আঙুর ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিশেষত ক্যালিফোর্নিয়া, উপত্যকায় ফলের বাগান দেখা যায়। আপেল, কমলালেবু, আখরোট ও খুরানী প্রভৃতি ফল প্রচুর পরিমাণে জন্মে। উদ্ভিজ্জ : এ অঞ্চলের প্রাকৃতিক উদ্ভিজ্জ ভূমধ্যসাগরীয় জলবায়ুর ওপর নির্ভরশীল। শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল হওয়ায় এরূপ জলবায়ুর উদ্ভিজ্জসমূহ শুষ্কতার মোকাবেলা করার ক্ষমতাসম্পন্ন। বৃষ্টি বহুল শীতকালে বৃক্ষাদি জন্মে। ছোট ছোট গাছ ও ঝোপঝাড় এ অঞ্চলে বেশি জন্মে । গ্রীষ্মকাল সম্পূর্ণরূপে বৃষ্টিহীন না হলেও শুষ্ক । সেজন্য এ ঋতুতে বৃক্ষলতাদির বৃদ্ধি বিশেষ হয় না। বায়ুমণ্ডলের শুষ্কতার ফলে এ অঞ্চলের উদ্ভিদের দেহে সর্বদা প্রস্বেদন (Transpiration) চলে। এ হতে রক্ষা পাওয়ার জন্য বৃক্ষসকল তাদের মূল, শক্ত আবরণ ও পত্রের মধ্যে গ্রীষ্মকালের জন্য আর্দ্রতা সঞ্চয় করে রাখে। ফলে যেসব বৃক্ষের লম্বা মূল, শক্ত আবরণ এবং পাতাগুলো মোমের মতো তৈলাক্ত কেবল সেসব বৃক্ষই এ অঞ্চলে জন্মে। জলপাই এ অঞ্চলের প্রধান বৃক্ষ। এছাড়া কর্ক, ওক, মিষ্টি বাদাম, সিডার, পাইন, তুঁতগাছ প্রভৃতি বৃক্ষাদিও এ অঞ্চলে জন্মে। জীবজন্তু: ভূমধ্যসাগরীয় অঞ্চলে তৃণভূমির পরিমাণ কম। ভেড়া, ছাগল, অশ্ব, উট, খচ্চর, গাধা, শূকর এ অঞ্চলের প্রধান জীবজন্তু। বর্তমানে অনেক স্থানে গোমহিষাদি প্রতিপালিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
মানচিত্রে 'খ' চিহ্নিত জলবায়ু অঞ্চলটি স্থানীয় উদ্ভিদ, জীবজন্তু এবং…
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
