মৃদুলের বর্ণনায় দেশটিতে সারা বছর বৃষ্টিপাত হবার কারণ বর্ণনা করো?
উত্তর: মৃদুলের বর্ণনার দেশ মালয়েশিয়া নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৭০ সেন্টিমিটার থেকে ২৫০ সেন্টিমিটারের মতো। প্রায় প্রতিদিন বৃষ্টিপাত হয় বলে এ অঞ্চলে শুষ্ক ঋতু বলে কোনো ঋতু নেই। মালয়েশিয়ায় সারাবছর বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ হলো, নিরক্ষীয় অঞ্চল বিধায় এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগ অধিক হওয়ায় এবং প্রচন্ড উত্তাপ থাকায় সারাদিনই সূর্যের উত্তাপে জল বাষ্পীভূত হয়ে উর্ধ্বে উঠতে থাকে এবং উর্ধ্বে প্রসারিত ও শীতল হয়ে অপরাহ্নে পরিচলন । আপনি হয়ে অপরাহ্নে পরিচলন প্রক্রিয়ায় ব্যাপকভাবে বৃষ্টিপাত ঘটায়। পরিচলন প্রক্রিয়ার প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা স্তূপ বা পুঞ্জ মেঘের সঞ্চার হয়। শেষ রাতে এবং সকালের দিকে মেঘের আবরণ কমে থাকলেও বেলা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আকাশে ক্রমশ মেঘ জমতে থাকে। দুপুরের পরে মেঘের আচ্ছাদন এবং আকার, আয়তন ও গভীরতা সর্বাধিক মাত্রায় উপনীত হয়। উত্তাপের পরিমাণ অপরাহ্নে সর্বাধিক হয় বলে প্রত্যহ বিকালে আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয় এবং ঝড় বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত হয়। পাশাপাশি কতিপয় বজ্রঝড় এক সাথে সংঘটিত হওয়া নিরক্ষীয় অঞ্চলের একটি স্বাভাবিক ব্যাপার। বৃষ্টিপাতের ফলে ভূমি ও বায়ুর উত্তাপ হ্রাস পেলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় এবং মেঘের আবরণ কমে যায়। তবে এ বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী না হওয়ায় প্রত্যহ ঝড়-বৃষ্টির পর মেঘমুক্ত নির্মল আকাশ দেখতে পাওয়া যায়। তবে এ ঝড়বৃষ্টি কোনো কোনো সময় সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয় ।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
মৃদুলের বর্ণনায় দেশটিতে সারা বছর বৃষ্টিপাত হবার কারণ বর্ণনা করো?
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
