উদ্দীপকের 'B [গণিত] ও 'C [গণিত] অঞ্চলের জলবায়ুর তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা নিরক্ষীয় ও মৌসুমি জলবায়ু নির্দেশ করা হয়েছে। জলবায়ু দুইটির তুলনামূলক বৈশিষ্ট্য নিচে ছকের মাধ্যমে বিশ্লেষণ করা হলো- i. নিরক্ষীয় জলবায়ু উভয় গোলার্ধে নিরক্ষরেখা ৫° অক্ষাংশের মধ্যে অবস্থিত। মৌসুমি জলবায়ু অঞ্চল নিরক্ষরেখার উভয় পার্শ্বে ১৫° থেকে ৩০° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। ii. নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র বলে সবসময় ভ্যাপসা গরম অনুভূত হয়। মৌসুমি অঞ্চলের জলবায়ু সমভাবানপন্ন, ফলে স্বাস্থ্যকর এবং মনোরম। iii. নিরক্ষীয় অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা ২৭° সে. এবং তাপমাত্রার ব্যবধান ২১° থেকে ৩৮° সে। অন্যদিকে মৌসুমি অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা ২১° থেকে ৩২° সে. এবং শীতকালীন গড় তাপমাত্রার পার্থক্য ১০° সে. এর অধিক হয় না । iv. নিরক্ষীয় অঞ্চলে দিন-রাত্রির তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি অপরদিকে মৌসুমি অঞ্চলে দিন ও রাত্রির তাপমাত্রার গড় পার্থক্য অত্যন্ত কম। অয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে বার মাস বজ্র ও ঝড়সহ প্রতিদিন অপরাহ্নে প্রচুর বৃষ্টিপাত হয়। মৌসুমি অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক থাকে। vi. নীরক্ষীয় ও মৌসুমি জলবায়ু অঞ্চলের গড় বৃষ্টিপাত যথাক্রমে- ২০২-২৫৪ সে.মি এবং ১২৭-২০৩ সে.মি. vii. প্রতিকূল জলবায়ু, দ্রুত বর্ধনশীল ঘন বনজঙ্গল, বিরল জনবসতি ইত্যাদি কারণে নিরক্ষীয় অঞ্চলে তেমন চাষাবাদ হয় না। অপরদিকে অসংখ্য নদীবিধৌত পলিযুক্ত উর্বর সমতল ভূমি, মৌসুমি বৃষ্টিপাত; অনুকূল জলবায়ু ইত্যাদির কারণে মৌসুমি অঞ্চল কৃষিকাজের জন্য আদর্শ স্থান। viii. নিরক্ষীয় অঞ্চলে সারাবছর ঋতুভেদে কোনো তারতম্য পরিলক্ষিত হয় না। তবে মৌসুমি অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো ঋতুর পরিবর্তন। এ অঞ্চলে মূলত ছয়টি ঋতু দেখা গেলেও গ্রীষ্ম, বর্ষা ও শীতই প্রধান।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'B ও 'C অঞ্চলের জলবায়ুর তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
