উক্ত জলবায়ু অত্র অঞ্চলের কৃষির ওপর কী ধরনের প্রভাববিস্তার করেছে, মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মৌসুমী জলবায়ুর কথা বলা হয়েছে। কৃষি ব্যবস্থার উপর উক্ত জলবায়ুর প্রভাব রয়েছে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো- জলবায়ুর ওপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। কৃষি ফসলের প্রকার, ধরন জলবায়ুর উপর নির্ভরশীল। যেমন- মৌসুমি জলবায়ু অঞ্চলের দেশগুলোতে ধান, পাট, চা, আখ প্রভৃতি কৃষিজ ফসল ভালো জন্মে। এসব কারণে এ অঞ্চলের মানুষের প্রধান খাদ্য ভাত। মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রধানত হিংস্র মাংসাসী, তৃণভোজী এবং গৃহপালিত জীবজন্তু যেমন- গরু, ছাগল, ঘোড়া, মহিষ, বাঘ, ভাল্লুক, চিতাবাঘ, প্রভৃতি বসবাস করে। এগুলোর ওপরও প্রভাব রয়েছে। মৌসুমী অঞ্চলের অধিবাসীরা অধিকাংশই কৃষক। যার কারণে ঐ সব অঞ্চলের মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। পৃথিবীর এক এক অঞ্চলের বসতি এক এক ধরনের। জলবায়ুর ওপর ভিত্তি করেই এ সমস্ত বসতি গড়ে উঠেছে। মৌসুমি অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় এবং কৃষিজ ফসল বেশি হয় বলে জনবসতি ঘন। সুতরাং বলা যায় যে, মৌসুমী জলবায়ুর উপর ভিত্তি করেই ঐ সব অঞ্চলে কৃষিভিত্তিক বিভিন্ন ফসল উৎপাদন এবং সেই অনুযায়ী অর্থনীতি গড়ে উঠে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উক্ত জলবায়ু অত্র অঞ্চলের কৃষির ওপর কী ধরনের প্রভাববিস্তার করেছে, ম…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
