জেবার নিজ দেশ ও গমনকৃত দেশটির জলবায়ুর মধ্যকার অমিলগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নিজ দেশে মৌসুমি এবং গমনকৃত দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। মূলত বায়ুপ্রবাহের পার্থক্যের কারণে মৌসুমি ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ুর বৈসাদৃশ্য দেখা যায়। যেমন— i. মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় । ii. মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকাল বৃষ্টিবহুল এবং শীতকাল বৃষ্টিহীন । অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকাল বৃষ্টিহীন এবং শীতকাল বৃষ্টিবহুল iii. মৌসুমি জলবায়ুতে বায়ু গ্রীষ্মকালে জল হতে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থল হতে জলভাগের দিকে প্রবাহিত হয়। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে অয়ন বায়ু স্থল থেকে জলভাগের দিকে এবং শীতকালে পশ্চিমা বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় । iv. মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকালীন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের অধিক থাকে। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায় । v. মৌসুমি এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীত ও গ্রীষ্মের গড় তাপমাত্রার পার্থক্য যথাক্রমে প্রায় ৫° সে. এবং ১৫° সে. । vi. মৌসুমি এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত যথাক্রমে ১২৫-২০০ এবং ২৫-৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
জেবার নিজ দেশ ও গমনকৃত দেশটির জলবায়ুর মধ্যকার অমিলগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
