রিয়াজের গমনকৃত অঞ্চলটিতে শীতকালে বৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী রিয়াজ উচ্চশিক্ষার জন্য ভূমধ্যসাগরীর জলবায়ু অঞ্চলের একটি দেশে গিয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ুপ্রবাহের জন্য শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে । ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে আর্দ্র পশ্চিমা বা প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয়। এ সময় বায়ুতে নিম্নচাপ বিরাজ করে। শীতকালে সূর্যের দক্ষিণায়ন হতে সূর্য যখন মকরক্রান্তি রেখার নিকটবর্তী হয় তখন পৃথিবীর চাপ বলয়গুলো দক্ষিণে সরে যায়। এর ফলে উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় দেশগুলোর উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এ বায়ু সমুদ্র হতে আসে বলে প্রচুর জলীয়বাষ্প বহন করে এবং বৃষ্টিপাত ঘটায়। উত্তর- পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি ঠাণ্ডা থাকে বলে এ বায়ুর প্রভাবে শীতকালে অধিক বৃষ্টি হয় ।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
রিয়াজের গমনকৃত অঞ্চলটিতে শীতকালে বৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
