'উদ্দীপকের 'খ' অঞ্চলের জলবায়ুর সাথে বাংলাদেশের জলবায়ু সাদৃশ্যপূর্ণ।' বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' অঞ্চলে যে ধরনের জলবায়ু দেখা যায় তা হলো মৌসুমি জলবায়ু। উক্ত জলবায়ুর সাথে বাংলাদেশের জলবায়ু সাদৃশ্যপূর্ণ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- মৌসুমি জলবায়ু অঞ্চল সাধারণত মহাদেশসমূহের পূর্বাংশে ১৫০ হতে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখতে পাওয়া যায়। ঋতু পরিবর্তনের সাথে এ অঞ্চলের বায়ুর দিক পরিবর্তন হয়। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং বৃষ্টিহীন শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। ঋতুভেদে বায়ুচাপের তারতম্য হয়। গ্রীষ্মকালে অতিরিক্ত তাপে নিম্নচাপ এবং শীতকালে তাপ কম থাকায় উচ্চ চাপের অবস্থান এ জলবায়ুর বিশেষত্ব। এ অঞ্চলে গ্রীষ্মকালে অতিরিক্ত তাপের দরুন নিম্নচাপের সৃষ্টি হয়। শীতকালে বিপরীত অবস্থার সৃষ্টি হয়। জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত ১২৫-২০০ সে.মি.। উল্লিখিত মৌসুমি জলবায়ু অঞ্চলের সাথে বাংলাদেশের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ২০০-২৬° উত্তর অক্ষাংশের মধ্যে। অন্যদিকে গ্রীষ্মকালে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসে এবং এ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সে.মি. যা মৌসুমি জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ। এছাড়া বাংলাদেশে গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত হতে হিমশীতল বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হয় যা শীতকালীন মৌসুমি বায়ু নামে পরিচিত। সুতরাং দেখা যায় যে, উপরোল্লিখিত মৌসুমি বায়ুর সাথে বাংলাদেশের জলবায়ু সাদৃশ্যপূর্ণ।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
'উদ্দীপকের 'খ' অঞ্চলের জলবায়ুর সাথে বাংলাদেশের জলবায়ু সাদৃশ্যপূর্…
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
