উদ্দীপকে উল্লিখিত রাকেশ ও রায়হানের অবস্থানকারী দুটি দেশের মধ্যে জলবায়ুর প্রধান পার্থক্যসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাকেশ ও রায়হানের অবস্থানকারী দুটি দেশের মধ্যে যে দুটি জলবায়ু দেখা যায় তা হলো যথাক্রমে নিরক্ষীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু। নিচে উক্ত জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্যসমূহ ব্যাখ্যা করা হলো: নিরক্ষীয় জলবায়ু নিরক্ষরেখা ও তার নিকটবর্তী অঞ্চলে দেখা যায়। অন্যদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু ভূমধ্যসাগর এবং এর তীরবর্তী দেশসমূহে দেখা যায়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর সূর্যের আলো লম্বভাবে কিরণ দেওয়ায় ভ্যাপসা গরম আবহাওয়া অনুভূত হয়। অন্যদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু পরিলক্ষিত হয়। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো সারা বছরব্যাপী অধিক তাপ ও বৃষ্টিপাত। অন্যদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো অধিক তাপযুক্ত বৃক্ষহীন গ্রীষ্মকাল এবং বৃষ্টিবহুল শীতকাল। নিরক্ষীয় জলবায়ু সারা বছরব্যাপী অধিক তাপে এ অঞ্চলে সর্বদা একটি নিম্নচাপ বলয়ে অবস্থান করে। ফলে ক্রান্তীয় উচ্চচাপ বলয় হতে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু এ অঞ্চলে এসে ঊর্ধ্বগামী হয়। অন্যদিকে গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু এবং শীতকালে জলীয়বাষ্পপূর্ণ প্রত্যয়ন বায়ু ভূমধ্যসাগর অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। নিরক্ষীয় জলবায়ু, আয়ন বায়ুর প্রভাবে এ অঞ্চলে সারা বছরব্যাপী গড় বৃষ্টিপাত হয় ১৭০-২৫৫ সে.মি. অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শুষ্ক আয়ন বায়ুর দরুন শীতকালে বার্ষিক বৃষ্টিপাত ২৫-৭৫ সে.মি.। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত দুটি অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাকেশ ও রায়হানের অবস্থানকারী দুটি দেশের মধ্যে জলব…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

