মুতার যুদ্ধে মহানবি (স) পর্যায়ক্রমে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেন কেন ? ব্যাখ্যা করো ।
উত্তর: মহানবি (স) বিরোধী রোমান বাহিনীর শক্তি সম্পর্কে মুসলমান বাহিনীকে সাবধান করার জন্য মুতার যুদ্ধে পর্যায়ক্রমে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেন। মুতার যুদ্ধের জন্য মহানবি (স) ৬২৯ খ্রি. তাঁর দত্তক পুত্র জায়েদের নেতৃত্বে ৩,০০০ সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন। এ সময় রোম সম্রাট হিরাক্লিয়াস লক্ষাধিক সৈন্য নিয়ে শামের বালাক্কা অঞ্চলে অবস্থান করেছিল। সেখানে তার সাথে যোগ হয় লাখাম, জুখাম, ক্লাইন প্রভৃতি গোত্রসমূহের আরো এক লাখ যোদ্ধা। দূরদর্শী মহানবি (স) বিরোধী পক্ষের এ বিশাল সৈন্য সমাবেশ ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছিলেন। তাই মুতার যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেন। আর এ তিনজন সেনাপতিই শাহাদাতবরণ করলেও মুসলমানরা মুতার যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
মুতার যুদ্ধে মহানবি (স) পর্যায়ক্রমে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেন …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর