মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রচলন করেন বলে তাকে আরবদের প্রথম রাজা বলা হয়। মহানবি (স) ইন্তেকালের আগে কাউকে তাঁর উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন দেননি। খুলাফায়ে রাশো দিন হিসেবে পরিচিত "তাঁর প্রথম চারজন উত্তরাধিকারী [আবু বকর, ওমর, ওসমান এবং আলী (রা)] গণতান্ত্রিক রীতিতে নির্বাচিত হয়েছিলেন। তাদের শাসনকালের অবসান ঘটলে মুয়াবিয়া ৬৬১ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। তিনি বসরার শাসনকর্তা মুগিরার প্ররোচনায় ৬৭৯ খ্রিষ্টাব্দে তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা করেন। তার এই মনোনয়ন নীতি পরবর্তী খলিফারাও অনুসরণ করেন। এজন্য মুয়াবিয়াকে আরবের প্রথম রাজা বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর