শেয়ারFacebookWhatsApp

কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর: হযরত ওসমান (রা) মহানবি (স) এর দুই মেয়ে, রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তাকে যুন্নুরাইন বলা হয়। 'যুন্নুরাইন' শব্দের অর্থ দুই জ্যোতিষ্কের অধিকারী। হযরত মুহাম্মদ (স) এর মেয়েরা ছিলেন জ্যোতিষ্কের সাথে তুলনীয়। বিবাহ সূত্রে ওসমান (রা) তাদের অধিকার লাভ করেন। এজন্য তাকে দুই জ্যোতিষ্কের অধিকারী বা যুন্নুরাইন বলা হয়।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

উত্তর

'আসাদুল্লাহ' হযরত আলী (রা)-এর উপাধি।

উত্তর

হযরত ওসমান (রা) মহানবি (স) এর দুই মেয়ে, রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তাকে যুন্নুরাইন বলা হয়। 'যুন্নুরাইন' শব্দের অর্থ দুই জ্যোতিষ্কের অধিকারী। হযরত মুহাম্মদ (স) এর মেয়েরা ছিলেন জ্যোতিষ্কের সাথে তুলনীয়। বিবাহ সূত্রে ওসমান (রা) তাদের অধিকার লাভ করেন। এজন্য তাকে দুই জ্যোতিষ্কের অধিকারী বা যুন্নুরাইন বলা হয়।

উত্তর

আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল হলো উভয় ঘটনায়ই শাসকের পতন ঘটেছে। হযরত ওসমান (রা) ছিলেন ইসলামের একনিষ্ঠ সেবক। মক্কার শ্রেষ্ঠ ধনীদের তালিকায় তিনি ছিলেন অন্যতম। তিনি সব সময় ইসলামের খেদমতে অর্থ ব্যয় করেছেন। খলিফা নির্বাচিত হয়েও তিনি নিজেকে মানুষের কল্যাণ আর ইসলামের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু এসবের পরও নানা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আন্দোলন হয় এবং এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের মাধ্যমে তার পতন ঘটে। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, আরব বসন্তের প্রভাবে মিসরের শক্তিশালী শাসক হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটে এবং তীব্র আন্দোলনের প্রেক্ষাপটে তিনি ক্ষমতাচ্যুত হন। অনুরূপভাবে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের হাতে তিনি নিহত হন। এভাবে তার খিলাফতের পরিসমাপ্তি ঘটে। তিনি ক্ষমতা লাভের (৬৪৪ খ্রি.) প্রথম ছয় বছর শান্তি, সমৃদ্ধি, গৌরবের সাথে খিলাফত পরিচালনা করলেও দ্বিতীয় ছয় বছর তার খিলাফতে দেখা দেয় বিদ্রাহ, বিশৃঙ্খলা, আর রক্তপাতের করুণ কাহিনি। বায়তুল মালের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার, আত্মীয়স্বজনকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান, কুরআন শরিফ পোড়ানো, দার্শনিক ও সমাজতাত্ত্বিক আবুজর গিফারিকে নির্বাসন দান প্রভৃতি অভিযোগের ভিত্তিতে একদল লোক তার বিরুদ্ধে হত্যা (৬৫৬ খ্রি.) আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে তারা খলিফাকে হত্যা (৬৫৬ করে। এভাবে হযরত ওসমান (রা) এর খিলাফতের অবসান ঘটে। তাই বলা যায় যে, শাসককে ক্ষমতা থেকে অপসারণের দিক দিয়ে আরব বসন্ত এবং ওসমান (রা) বিরোধী আন্দোলন পরস্পর সাদৃশ্যপূর্ণ।

উত্তর

নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে প্রভাব বিস্তারকারী ঘটনা। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) এর হত্যাকাণ্ডের পর একটি বিশৃঙ্খল পরিবেশে খিলাফতে আরোহণ করেন হযরত আলী (রা)। খিলাফতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে হযরত আলী (রা) আগের প্রাদেশিক শাসকদের অপসারণ করে নতুন শাসক নিয়োগের নীতি গ্রহণ করেন। সব প্রদেশের শাসকেরা তার নির্দেশ মেনে নিলেও দামেস্কের শাসনকর্তা মুয়াবিয়া মেনে নেননি। ফলে তাদের মধ্যে সংঘাত শুরু হয়। এতে যোগ্যতা থাকা সত্ত্বেও আলী (রা) মুয়াবিয়ার কূটকৌশলের কাছে হেরে যান। উদ্দীপকের বর্ণনায়ও এ ঘটনা প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, মিসরের শাসক হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির পর একজন নতুন শাসক শাসনক্ষমতা গ্রহণ করেন। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং কঠিন পরিণতির শিকার হন। অনুরূপভাবে হযরত ওসমান (রা) এর পর হযরত আলী (রা) খিলাফতে আরোহণ করেন। বিভিন্ন কারণে হযরত আলী (রা) ও দামেস্কের শাসক মুয়াবিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে ৬৫৭ খ্রিষ্টাব্দে উভয়ের মধ্যে সিফফিনের প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হযরত আলী (রা) এর তীব্র আক্রমণে মুয়াবিয়ার বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে তখন মুয়াবিয়া কূটকৌশল অবলম্বন করেন এবং আলী (রা)কে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেন। অবশেষে ইরাকের মধ্যবর্তী স্থান দুমাতুল জন্দালের সালিশির (৬৫৯খ্রি.) চূড়ান্ত রায় অনুযায়ী কৌশলে দূরদর্শী আমর বিন আস হযরত আলী (রা)-এর পরিবর্তে মুয়াবিয়াকে খলিফা বলে ঘোষণা করেন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে মুয়াবিয়া খুলাফায়ে রাশেদিনের গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েন এবং রাজতন্ত্রের সূচনা করেন। হযরত আলী (রা) ও মুয়াবিয়ার দ্বন্দ্বে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় এবং তাদের মধ্যে দ্বিধা-বিভক্তি ঘটে। এ ঘটনার ফলেই হযরত আলী (রা) খারেজিদের হাতে নিহত হন। উপরের আলোচনা থেকে বলা যায়, হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের ফলে ইসলামে রাজতন্ত্রের সূত্রপাত ঘটে এবং বিভিন্ন দল-উপদলের উদ্ভব ঘটে। তাই এটি ইসলামে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

ফতেহনগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব প্রশাসনের সর্বত্র গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বহু পরিকল্পনা গ্রহণ করেন। শাসনকার্যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তিনি রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরিষদ রাষ্ট্রপ্রধানকে দৈনন্দিন প্রশাসন পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন। প্রশাসন ছাড়াও রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব ও কর ব্যবস্থায় বহুবিধ সংস্কার সাধন করেন। মানুষ তার সুফল ভোগ করছে।

Dhaka · 2018

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ কোনটি?
হযরত ওসমান (রা) কীভাবে মদিনার পানীয় জলের অভাব দূর করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমরের (রা) প্রতিষ্ঠিত মজলিশ-উস-শুরার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমরের (রা) রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র'—বক্তব্যটি কি সমর্থন কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।