দুমার মীমাংসা বলতে কী বোঝ ?
উত্তর: ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা) এর সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার সংঘর্ষের পরিসমাপ্তির জন্য যে সালিশির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাই দুমার মীমাংসা নামে পরিচিতি। সিফফিনের যুদ্ধের একপর্যায়ে হযরত আলি (রা) এবং মুয়াবিয়া মধ্যস্থতাকারী নিযুক্ত করে নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেন । বিরোধ মীমাংসার জন্য আলি (রা) তার পক্ষে মুসা আল আশারিকে এবং মুয়াবিয়া আমর ইবন আল-আসকে প্রতিনিধি মনোনীত করেন। সিদ্ধান্ত মোতাবেক প্রতিনিধিরা প্রত্যেকে ৪০০ জন লোকসহ ৬৫৭ খ্রিষ্টাব্দে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান 'দুমাতুল জন্দলে' হাজির হন । তবে এ সালিশি বৈঠকে মুয়াবিয়ার প্রতিনিধি আমর ইবন আল-আসের ধূর্ততার জন্য হযরত আলি (রা) খলিফা পদ থেকে অপসারিত হন। ঐতিহাসিক এ ঘটনাই দুমার মীমাংসা নামে পরিচিত ।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
দুমার মীমাংসা বলতে কী বোঝ ?
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর