শেয়ারFacebookWhatsApp

'খলিফা' শব্দের অর্থ কি?

উত্তর: খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

'খলিফা' শব্দের অর্থ কি?

উদ্দীপক

দিল্লির সুলতান নাসির উদ্দীন অত্যন্ত ধার্মিক ও প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি জনগণের দুঃখ লাঘব করার জন্য রাতে ছদ্মবেশে পথে- প্রান্তরে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। সুলতান নিজেই আটার বস্তা মাথায় নিয়ে প্রজাদের কাছে পৌঁছিয়ে দিতেন। আবার কখনো তার স্ত্রী হতদরিদ্র গরিব ও প্রসূতী মায়েদের সেবায় ধাত্রী হিসেবে সহযোগিতা করতেন। তাদের ঘরে কোন কর্মচারী ছিল না। নিজেই রাধুনীর কাজ সেরে নিতেন। তদুপরি সুলতান সরকারের কোষাগারের অর্থ গ্রহণ না করে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।

Dhaka · 2021

উত্তর

খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

উত্তর

খুলাফায়ে রাশেদিন বলতে বোঝায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ইন্তেকালের পর যে চারজন সাহাবী তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন তারাই ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশেদিন নামে পরিচিত। আর খুলাফায়ে রাশিদিনের চারজন খলিফা হলেন হযরত আবু বকর (রাঃ), হযরত ওমর (রাঃ), হযরত ওসমান (রাঃ) এবং হযরত আলী (রাঃ)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসূল (সাঃ) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে হযরত ওমর (রা.) এর মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকের দিল্লির সুলতান নাসির উদ্দিন অত্যন্ত ধার্মিক ও প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি নিজের কাজ নিজে ই করতেন। ঘরে কোন কর্মচারী রাখতেন না। সরকারের কোষাগারের অর্থ গ্রহণ না করে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তিনি নিজেই আটার বস্তা মাথায় নিয়ে প্রজাদের কাছে পৌঁছিয়ে দিতেন। আবার কখনো তার স্ত্রী হতদরিদ্র গরিব ও প্রসূতী মায়েদের সেবায় ধাত্রী হিসেবে সহযোগিতা করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু। তিনি সারারাত আল্লাহর ইবাদত করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করতেন। এ বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি ভোগবিলাসে মগ্ন না হয়ে বরং একজন সাধারণ প্রজার মতো থাকতেন। তিনি বায়তুল মাল থেকে দৈনিক মাত্র দুই দিরহাম গ্রহণ করতেন। হযরত ওমর (রা.) ছিলেন একজন আদর্শ খলিফা ও প্রজারঞ্জক শাসক। তার মতো জনদরদী ও সুযোগ্য শাসক বিশ্বের ইতিহাসে বিরল। প্রজাদের প্রতি ছিল তার অসীম সহানুভূতি। মানুষের অভাব ও প্রয়োজন সম্পর্কে জানার জন্য তিনি রাতের বেলা সব জায়গায় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। তিনি নিজের মাথায় আটার বস্তা চাপিয়ে অভাবী মানুষের ঘরে পৌঁছে দিতেন। তাছাড়া তার স্ত্রীকে প্রসূতি মায়ের সেবার জন্য প্রসূতির ঘরে পৌঁছে দিতেন। জনগণের প্রতি অগাধ ভালোবাসা ও কর্তব্যবোধের কারণে তিনি ইতিহাসে প্রজারঞ্জক শাসক হিসেবে পরিচিত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে হযরত ওমর (রা.) এর মিল রয়েছে।

উত্তর

প্রজাদের কল্যাণে খলিফা হযরত ওমর (রা.)এর গৃহিত পদক্ষেপগুলো সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো: হযরত ওমর (রা.) এর শাসনব্যবস্থা ছিল জনকল্যাণমুখী। জনগণের যেনো কষ্ট না হয় সেদিকেই ছিলে তার চিন্তা। জনহিতকর কাজের জন্য তিনি কোন বিভাগ গঠন না করলেও বিভিন্ন রাজস্ব থেকে সংগৃহীত অর্থ তিনি জনকল্যানে ব্যয় করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, সেতু, নালা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। পানি নিষ্কাশন ছাড়াও তিনি পানি সরবরাহ ও নৌ চলাচলের জন্য বড় খাল খনন করেন। তার আমলেই সেনাপতি আমর ইবনুল আস সুয়েজ খাল খনন করে লোহিত ও ভূমধ্যসাগরে নৌ চলাচলের সুযোগ করে দেন। দজলা থেকে নাহরুল মাকীম লোহিত সাগর ও নীলনদের যোগাযোগকারী নাহরু আল মুমিনীন, বসরায় নহরু আবু মুসা ইত্যাদি খাল পানি সরবরাহ ও নৌ পরিবহনের কাজে ব্যবহৃত হতো। এছাড়াও দজলা ও ফোরাতনদী থেকে অনেক খাল খনন করে পতিত জমি আবাদযোগ্য করেন। তিনি এসব বাঁধ ও খাল পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারী ইউনিয়ন দেন। তিনি কুফা, বসরা, ফুসতাত, মসুল প্রভৃতি নগরীর গোড়াপত্তন করেন। তাছাড়া শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন কানুন বাস্তবায়ন ও মানুষের অভাব জানার জন্য তিনি নিজে সব জায়গায় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। তার আমলে হজের সময় সাধারণ মানুষ দুর্নীতিপরায়ণ কর্মচারীর বিরুদ্ধে খলিফার কাছে অভিযোগ করার সুযোগ পেত। হযরত ওমর (রা.) ছিলেন একজন আদর্শ খলিফা ও প্রজারঞ্জক শাসক। তার মতো জনদরদী ও সুযোগ্য শাসক বিশ্বের ইতিহাসে বিরল। প্রজাদের প্রতি ছিল তার অসীম সহানুভূতি।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

Rajshahi · 2017

দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

Rajshahi · 2017

হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

Dhaka · 2017

হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'যুন্নুরাইন' অর্থ কী?

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।

Dhaka · 2017

খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।

Rajshahi · 2018

কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আসাদুল্লাহ' কার উপাধি?

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

Dhaka · 2018

মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হযরত আলীর (রা) পিতার নাম কী ?

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।