হযরত আবুজর গিফারী (রা) কে নির্বাসন দেয়া হয়েছিল কেন?ব্যাখ্যা কর।
উত্তর: রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তির জন্য হযরত ওসমান (রাঃ) আবুজর গিফারিকে রাবাদারে নির্বাসনে পাঠিয়েছিলেন। আবুজর গিফারি মুসলমানদের জাঁকজমক ও বিলাসবহুল জীবনযাপন পছন্দ করতেন না। তার মতে যারা সম্পদ জমা করবে তারা দোযখে যাবে। ধনসম্পদ জমা করার জন্য নয় এইগুলা জনকল্যাণে ব্যয় করা উচিত। প্রথমে তিনি সিরিয়াতে এ মতামত প্রচার করে জনগণকে উত্তেজিত করে তোলেন। হযরত ওসমান (রাঃ) তাকে বুঝাতে চেষ্টা করেন যে যাকাত প্রদানের পর ধন-সম্পদ সঞ্চয় করা বৈধ। কিন্তু তিনি মদিনাতে ও মতবাদ প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ফলে ওসমান (রাঃ) রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তির কথা চিন্তা করে তাকে প্রয়োজনীয় জিনিসপত্রসহ রাবাদায় পাঠিয়ে দেন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
হযরত আবুজর গিফারী (রা) কে নির্বাসন দেয়া হয়েছিল কেন?ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর