শেয়ারFacebookWhatsApp

হযরত ওসমান (রা) কীভাবে মদিনার পানীয় জলের অভাব দূর করেন? ব্যাখ্যা করো।

উত্তর: হযরত ওসমান (রা) বীর রুমা কৃপ ক্রয় করে মদিনার পানীয় জলের অভাব দূর করেন। হযরত ওসমান (রা) ছিলেন তৎকালীন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও জনকল্যাণে অকাতরে তার সম্পদ ব্যয় করেন। ৬২২ খ্রিষ্টাব্দে রাসুল (স) এর মদিনায় হিজরতের পর সেখানে পানীয় জলের অভাব দেখা দেয়। মদিনার পানির কূপ গুলোর মধ্যে রুমা কূপে সুপেয় পানি পাওয়া যেত। কিন্তু এই কূপের মালিক বিনিময় ছাড়া কাউকে পানি পান করতে দিত না। তখন ওসমান (রা) ১৮,০০০ (আঠারো হাজার) দিনার দিয়ে ঐ ব্যক্তির কাছ থেকে কূপটি কিনে সর্বসাধারণের ব্যবহারের জন্য সেটি ওয়াকফ (দান) করেন।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

হযরত ওসমান (রা) কীভাবে মদিনার পানীয় জলের অভাব দূর করেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

ফতেহনগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব প্রশাসনের সর্বত্র গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বহু পরিকল্পনা গ্রহণ করেন। শাসনকার্যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তিনি রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরিষদ রাষ্ট্রপ্রধানকে দৈনন্দিন প্রশাসন পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন। প্রশাসন ছাড়াও রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব ও কর ব্যবস্থায় বহুবিধ সংস্কার সাধন করেন। মানুষ তার সুফল ভোগ করছে।

Dhaka · 2018

উত্তর

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ হলো উষ্ট্রের যুদ্ধ (৬৫৬ খ্রি.)।

উত্তর

হযরত ওসমান (রা) বীর রুমা কৃপ ক্রয় করে মদিনার পানীয় জলের অভাব দূর করেন। হযরত ওসমান (রা) ছিলেন তৎকালীন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও জনকল্যাণে অকাতরে তার সম্পদ ব্যয় করেন। ৬২২ খ্রিষ্টাব্দে রাসুল (স) এর মদিনায় হিজরতের পর সেখানে পানীয় জলের অভাব দেখা দেয়। মদিনার পানির কূপ গুলোর মধ্যে রুমা কূপে সুপেয় পানি পাওয়া যেত। কিন্তু এই কূপের মালিক বিনিময় ছাড়া কাউকে পানি পান করতে দিত না। তখন ওসমান (রা) ১৮,০০০ (আঠারো হাজার) দিনার দিয়ে ঐ ব্যক্তির কাছ থেকে কূপটি কিনে সর্বসাধারণের ব্যবহারের জন্য সেটি ওয়াকফ (দান) করেন।

উত্তর

দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমর (রা) এর প্রতিষ্ঠিত মজলিশ- উস-শুরার সাদৃশ্য রয়েছে। খলিফা হযরত ওমর (রা)-এর শাসন ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য ছিল সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ। রাষ্ট্র পরিচালনায় প্রজাদের মতামত গ্রহণের জন্য তিনি মজলিশ-উস-শূরা বা পরামর্শ সভা নামে একটি পরিষদ গঠন করেন। উদ্দীপকে বর্ণিত উপদেষ্টা পরিষদের সাথে এটির মিল রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ফতেহনগরের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। তিনি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। এ পরিষদ তাকে দৈনন্দিন প্ৰশাসন পরিচালনাসহ রাষ্ট্রের নানা বিষয়ে পরামর্শ দিত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরও (রা) গণতান্ত্রিক চেতনার অধিকারী ছিলেন। তার শাসনামলে ইসলামের প্রশাসনিক ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। রাষ্ট্রীয় কাজে জনমতের প্রতিফলন ঘটানোর জন্য তিনি মজলিশ-উস-শুরা বা পরামর্শ পরিষদ গঠন করেন। এ পরিষ দ দুই ভাগে বিভক্ত ছিল । মজলিশে খাস বা উচ্চকক্ষে রাসুল (স) এর বিশি ষ্ট সাহাবিরা মতামত দিতেন। আর মজলিশে আম বা নিম্নকক্ষের আলোচনায় সাধারণ মুসলমানরা অংশ নিয়ে তাদের মতামত দিতে পারত। সুতরাং বলা যায়, প্রশাসন পরিচালনায় নাগরিক বা প্রজাদের পরামর্শ গ্রহণের ক্ষেত্রে উদ্দীপকে আলোচিত উপদেষ্টা পরিষদের সাথে মজলিশ-উস-শুরার সাদৃশ্য রয়েছে।

উত্তর

হ্যাঁ, 'উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমর (রা) এর রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র'—আমি এ বক্তব্যটি সমর্থন করি। হযরত ওমর (রা) ছিলেন ইসলামি শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা। শাসন ব্যবস্থায় তিনি যেসব সংস্কার করেন রাজস্ব সংস্কার সেগুলোর অন্যতম। রাসুল (স) এবং আবু বকর (রা)-এর সময় ইসলামি রাষ্ট্রের আয়ের উৎস ছিল জাকাত, জিজিয়া, খারাজ, উশর, গনিমত ও আল-ফাই। খলিফা ওমর (রা) নতুন করে উশুর (বাণিজ্য কর) এবং আল-হিমা বা রাষ্ট্রীয় চারণভূমিতে পশু চারণের ওপর কর চালু করেন। আগে ঘোড়ার জাকাত দিতে হতো না। ওমর (রা) এর সময় ঘোড়ার ওপর জাকাত আরোপ করা হয়। 'বায়তুল মাল' (রাষ্ট্রীয় কোষাগার) এর পুনর্গঠন খলিফা হযরত ওমর (রা)- এর একটি শ্রেষ্ঠ কৃতিত্ব। তিনি আব্দুল্লাহ বিন আকরামকে প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে মদিনায় বায়তুল মালের সংস্কার ও পুনর্গঠন করেন। সেখানে প্রদেশ থেকে প্রেরিত উদ্বৃত্ত অর্থ জমা থাকত। ঐ কোষাগার পাহারা দেওয়ার জন্য অস্ত্র সজ্জিত প্রহরীও নিযুক্ত করা হয়েছিল। এছাড়া খিলাফতের আয় বৃদ্ধি পাওয়ায় খলিফা দিওয়ান-উল-খারাজ নামে একটি নতুন রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। এর কাজ ছিল রাজ্যের আয়-ব্যয়ের হিসাব রক্ষা করা এবং প্রয়োজনীয় খরচ নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ জনসাধারণের মধ্যে বণ্টনের ব্যবস্থা করা। উদ্বৃত্ত অর্থ প্রজাদের কল্যাণে ব্যয়ের জন্য ওমর (রা) আদম শুমারি পরিচালনা করে একটি ভাতাভোগী তালিকা তৈরি করেন। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হয়। উদ্দীপকে বলা হয়েছে, ফতেহনগরের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব সাধারণ মানুষের কল্যাণে রাজস্ব ও কর ব্যবস্থার সংস্কার করেছেন। খলিফা ওমরও (রা) আগের রাজস্ব ব্যবস্থা সংস্কারের পাশাপাশি করের নতুন উৎস চালু এবং রাষ্ট্রীয় ভাতা প্রবর্তন করেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, লিয়াকত সাহেবের কর ও রাজস্ব ব্যবস্থাপনায় হযরত ওমর (রা)-এর রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র ফুটে উঠেছে।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।