শেয়ারFacebookWhatsApp

খুলাফায়ে রাশেদিন বলতে কী বোঝ ?

উত্তর: হযরত মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন, তারাই ইসলামের ইতিহাসে 'খুলাফায়ে রাশেদিন' নামে পরিচিত। খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন— হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) এবং হযরত আলি (রা)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

খুলাফায়ে রাশেদিন বলতে কী বোঝ ?

উদ্দীপক

শাসনক্ষমতা লাভের পর মি. রহিমকে অনেক সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। তাঁর সময় ভণ্ড ধর্ম প্রচারকদের উদ্ভব, করবিরোধী আন্দোলন ও স্বধর্মত্যাগীদের বিদ্রোহ রাষ্ট্রের ধর্মব্যবস্থার ওপর আঘাত হানে । তিনি সাহস ও দৃঢ়তার সাথে এ জটিল পরিস্থিতি মোকাবিলা করেন। বিশ্বস্ততার জন্য তাঁকে বিশেষ উপাধিতে ভূষিত করা হয় ।

Dhaka · 2019

উত্তর

'যুন্নুরাইন' তৃতীয় খলিফা হযরত ওসমান (রা)-এর উপাধি যার অর্থ দুই নুর বা জ্যোতিষ্কের অধিকারী।

উত্তর

হযরত মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন, তারাই ইসলামের ইতিহাসে 'খুলাফায়ে রাশেদিন' নামে পরিচিত। খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন— হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) এবং হযরত আলি (রা)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মি. রহিমের সাথে ইসলামের ইতিহাসের দক্ষ ও বিচক্ষণ খলিফা হযরত আবু বকর (রা)-এর সাদৃশ্য আছে। হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যুবরণের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে মুসলিম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন তাদের মধ্যে আবু বকর (রা) একজন। তিনি ইসলাম ধর্ম ও নবগঠিত ইসলামি রাষ্ট্রের অস্তিত্বকে শঙ্কামুক্ত করার জন্য অসীম সাহস, দৃঢ়তা আর দক্ষতার সাথে নানা সমস্যা মোকাবেলা এবং সুষ্ঠুভাবে খিলাফতের শাসনকাজ পরিচালনা করেছেন। আবু বকর (রা)-এর এ বৈশিষ্ট্যগুলোই মি. রহিমের মধ্যে দেখা যায় । শাসনক্ষমতা লাভের পর মি. রহিম অনেক সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হন। তার সময় ভণ্ড ধর্ম প্রচারকদের উদ্ভব, করবিরোধী আন্দোলন ও স্বধর্মত্যাগীদের বিদ্রোহ রাষ্ট্রে ধর্ম ব্যবস্থার ওপর আঘাত হানে। তবে তিনি সাহস ও দৃঢ়তার সাথে এ জটিল পরিস্থিতি মোকাবেলা করেন। এছাড়া বিশ্বস্ততার জন্য তিনি বিশেষ উপাধিতে ভূষিত হন। একইভাবে হযরত আবু বকর (রা) খলিফার দায়িত্ব গ্রহণের পর নানাবিধ সমস্যার সম্মুখীন হন। মহানবি (স)-এর জীবনের শেষ দিকে নবুয়তকে 'লাভজনক ব্যবসা' মনে করে আসওয়াদ আনসি এবং আবু বকর (রা)-এর ক্ষমতা গ্রহণের পর মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নবুয়তের দাবি করে খিলাফতের সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেক বেদুইন গোত্র জাকাত দিতে অস্বীকার করে। আবার অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যায়। ফলে গোটা আরবে খণ্ড খণ্ড বিদ্রোহ দেখা দেয়। হযরত আবু বকর (রা) বিচক্ষণতার সাথে বিশিষ্ট মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সহায়তায় ভণ্ড নবি ও বিদ্রোহীদের কঠোর হাতে দমন করেন। এছাড়া মহানবি (স)-এর মেরাজের (আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ঊর্ধ্বগমন) ঘটনা তিনিই প্রথম বিশ্বাস করে 'সিদ্দিক' উপাধি লাভ করেন। এসব কারণে বলা যায়, উদ্দীপকের মি. রহিমের সাথে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর 'সাদৃশ্য রয়েছে।

উত্তর

ইসলামের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দেওয়ায় হযরত আবু বকর (রা)-কে প্রকৃতই ইসলামের ত্রাণকর্তা বলা যায় । মহানবি (স)-এর মৃত্যুর পর তাঁর প্রতিনিধি হয়ে হযরত আবু বকর (রা) খিলাফত পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন মহানবি (স)-এর যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি। মহান আল্লাহ ও রাসুলের (স)-এর নির্দেশ অনুযায়ী ইসলামের একনিষ্ঠ সেবা করে তিনি ইসলামের ত্রাণকর্তা হিসেবে স্বীকৃতি পান। মহানবি (স)-এর ওফাতের পর মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল আবু বকর (রা) দক্ষতার সাথে তা দূর করে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করেন। রাসুল (স)-এর পবিত্র দেহ সমাহিতকরণ ও খলিফা নির্বাচনের সমস্যার সুষ্ঠু সমাধান করে তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ের সংকট কাটিয়ে উঠতে অবদান রাখেন। সংকটময় এই পরিস্থিতিতে খিলাফতের দায়িত্ব গ্রহণ করে তিনি নিয়ন্ত্রণহীন ও বিশৃঙ্খল নাগরিকদের সুনির্দিষ্ট ধর্মীয় অনুশাসন পালনে বাধ্য করেন। এভাবে তিনি ইসলামকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করেন। তাছাড়া জাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী বেদুইন গোত্রগুলোর (আবস ও জুবিয়ান) বিরুদ্ধে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইসলামি বিধান অনুযায়ী তাদের জাকাত প্রদানে বাধ্য করেন। তিনি দীনকে (ইসলাম) সব আদর্শের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করেন। ভণ্ড নবিদের সমুচিত শিক্ষা দিয়ে খলিফা আবু বকর (রা.) ইসলামের ভিত্তি নিরাপদ করেন। আমির উল মুমেনীন (বিশ্বাসীদের নেতা) হিসেবে তিনি আরব ভূখণ্ড থেকে প্রতারণা, ভণ্ডামিসহ, অনৈসলামিক কার্যকলাপের মূলোৎপাটন করে ইসলামকে নিরাপদ করেন। এছাড়া তিনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা পবিত্র কুরআনের বাণীগুলো সংগ্রহ করে পুস্তক আকারে লিখে রাখার ব্যবস্থা করেন। পরিশেষে বলা যায়, খিলাফত লাভের পর ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রের একনিষ্ঠ সেবা করে হযরত আবু বকর (রা) ইসলামি খেলাফতকে যেভাবে রক্ষা করেছেন, তাতে নিঃসন্দেহে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা যায় ৷
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।