শেয়ারFacebookWhatsApp

মুসলিম খিলাফত ব্যবস্থায় রাজতন্ত্র প্রবর্তন করেন কে ?

উত্তর: মুসলিম খিলাফত ব্যবস্থায় রাজতন্ত্র প্রবর্তন করেন উমাইয়া খলিফা মুয়াবিয়া ৷

HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল

মুসলিম খিলাফত ব্যবস্থায় রাজতন্ত্র প্রবর্তন করেন কে ?

উদ্দীপক

মধ্য এশিয়ার উজবেকিস্তানে সমরখন্দকেন্দ্রিক তৈমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তৈমুর লং সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজ্যবিজেতাদের মধ্যে অন্যতম ছিলেন। রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর সীমান্ত সুরক্ষা, বৈদেশিক আক্রমণ প্রতিরোধ, ধন সম্পদ সংগ্রহ, স্বীয় সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শন, বিদ্রোহ দমন, বহির্বিশ্বের ইসলাম ধর্ম প্রচার প্রভৃতি কারণে তিনি বহু অঞ্চল অধিকার করেন। তার রাষ্ট্রসীমা পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সম্প্রসারিত হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

মুসলিম খিলাফত ব্যবস্থায় রাজতন্ত্র প্রবর্তন করেন উমাইয়া খলিফা মুয়াবিয়া ৷

উত্তর

কারবালার যুদ্ধে করুণভাবে মুসলমানদের হত্যা করা হয় এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে নবি করিম (স)-এর দৌহিত্র ইমাম হুসাইনের শিরশ্ছেদ করা হয়। ৬০ হিজরির ১০ই মহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের বাহিনী ও ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়। ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পাড় দখল করে ইমাম হুসাইনের বাহিনীকে পানি থেকে বঞ্চিত করে। ফলে পানির অভাবে ইমাম হুসাইনের ভ্রাতুষ্পুত্র কাসেম মৃত্যুবরণ করেন। পরে ইমাম হোসেন নিজপুত্র শিশু আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য গেলে আসগর শরবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ইয়াজিদের নির্দেশে পাপিষ্ট, সীমার তরবারি দ্বারা ইমাম হুসাইনের শিরশ্ছেদ করে। নবি করিম (স)-এর দৌহিত্রের এ বেদনাদায়ক হত্যাকাণ্ডকে মর্মান্তিক ঘটনা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত তৈমুর লং-এর সাথে আমার পঠিত উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজ্যবিস্তার নীতির সাদৃশ্য রয়েছে। খলিফা আবদুল মালিকের মৃত্যুর পর ৭০৫ খ্রিষ্টাব্দে আল ওয়ালিদ পিতার মনোনয়ন অনুসারে দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। একজন পরাক্রমশালী সুদক্ষ শাসক হিসেবে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি তার রাজত্বকালে কয়েকজন সুযোগ্য সেনানায়কের সহযোগিতায় বিশাল মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন ঘটেছে । উদ্দীপকে বলা হয়েছে, তৈমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তৈমুর লং সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজ্যবিজেতাদের অন্যতম ছিলেন। রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর সীমান্ত সুরক্ষা, বৈদেশিক আক্রমণ প্রতিরোধ, ধন সম্পদ সংগ্রহ, স্বীয় সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শন, বিদ্রোহ দমন, বহির্বিশ্বে ইসলাম ধর্ম প্রচার প্রভৃতি কারণে তিনি বহু অঞ্চল অধিকার করেন। তার রাষ্ট্রসীমা পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সম্প্রসারিত হয়। একইভাবে উমাইয়া খলিফা আল ওয়ালিদও ছিলেন উমাইয়া বংশের শ্রেষ্ঠ বিজেতা। ঐতিহাসিক পি কে. হিট্টি বলেন, “খলিফা ওমর ও ওসমানের আমলে সিরিয়া, ইরাক, পারস্য এবং মিসর বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্য বিস্তারের প্রথম পর্বের পরিসমাপ্তি ঘটে। এরপর আবদুল মালিক এবং আল ওয়ালিদের অধীনে আবার মুসলিম সাম্রাজ্য বিজয়ের দ্বিতীয় পর্ব শুরু হয়।' খলিফা আল ওয়ালিদ তার সুযোগ্য সেনাপতিদের সহায়তায় মুসলিম সাম্রাজ্য পশ্চিমে স্পেন থেকে পূর্বে ভারতবর্ষ এবং উত্তরে মধ্য এশিয়ার ফারগানা থেকে দক্ষিণে ইয়েমেন 'পর্যন্ত বিস্তৃত করেন। সুতরাং বলা যায়, তৈমুর লং-এর সাথে খলিফা আল ওয়ালিদের রাজ্যবিস্তার নীতির সাদৃশ্য রয়েছে।

উত্তর

সামঞ্জস্যপূর্ণ উমাইয়া খলিফা অর্থাৎ খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের শাসনামলে মুসলিম সাম্রাজ্যের সীমানা অনেক দূর পর্যন্ত সম্প্রসারিত হয় । খলিফা আবদুল মালিকের পুত্র আল ওয়ালিদ পিতার মতো একজন সুযোগ্য শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে আছে। তিনি সিংহাসনে আরোহণ করে পিতার বৈদেশিক নীতি অনুসরণ করেন। ফলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় । উদ্দীপকে দেখা যায়, তৈমুর লং তার রাষ্ট্রসীমা পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত সম্প্রসারিত করেন। খলিফা ওয়ালিদের ক্ষেত্রেও এমনটি দেখা যায় । তিনি শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ এবং কোতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসায়েরের মতো সুদক্ষ, রণনিপুণ সেনাপতিদের সহায়তা পেয়েছিলেন। তাদের অসাধারণ শৌর্যবীর্য এবং অক্লান্ত চেষ্টার ফলে বহুস্থানে আরব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ৭০৫ খ্রিষ্টাব্দে খলিফা ওয়ালিদের ভাই মাসলামা ও পুত্র আব্বাসের সহায়তায় কোতায়বা মধ্য এশিয়ার বোখারা, সমরখন্দ দখল করেন। ৭১৪ খ্রিষ্টাব্দে তিনি কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া মুসলিমদের অধীনে আনেন । এদিকে সিন্ধুর রাজা দাহিরের ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের কারণে ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু দখল করেন। অন্যদিকে, সেনাপতি মুসার সাহায্যে ওয়ালিদ নৌপথে আক্রমণ চালিয়ে রোমানদের কাছ থেকে মেজকা, মিনকা, ইভিকা প্রভৃতি দ্বীপ জয় করে মুসলিম শাসনভুক্ত করেন। তাছাড়া খলিফা ওয়ালিদ স্পেন জয় করার জন্য মুসাকে পাঠান। তিনি সেনাপতি তারিক বিন জিয়াদকে সাথে নিয়ে ৭১২ খ্রিষ্টাব্দে রাজা রডারিককে পরাজিত করে স্পেন জয় করেন। এভাবে ওয়ালিদের সাম্রাজ্য একদিকে আটলান্টিক মহাসাগর থেকে পিরেনিজ পর্বতমালা এবং ভারতের সিন্ধু থেকে শুরু করে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে । পরিশেষে বলা যায়, খলিফা ওয়ালিদের সময়ই ইসলামি সাম্রাজ্য সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়। এ কারণেই তিনি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা হিসেবে মর্যাদা লাভ করেন।
HSCIslamic History 1st paperChapter 4 : উমাইয়া খিলাফতআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"- কথাটি শাহরিয়ার তুষার ছোট বেলা থেকেই গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা। দেশের প্রধানমন্ত্রী মেধাবী তুষারের গুণে মুগ্ধ হয়ে তার সাথে নিজ মেয়ের বিয়ে দেন। অনেক দামি দামি স্বর্ণালংকার দেন মেয়েকে। জনগণের ব্যাপক সমর্থনে তুষার এবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন, তাঁর পিতার দেয়া দামি দামি স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেননা ওগুলো জনগণের টাকায় কেনা ছিল। তবে তাঁর গৃহীত নীতি, তাঁর বংশের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল।

Rajshahi · 2017

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?
উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা ধর্মপাল রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযানের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন তার দুইজন বিশ্বস্ত মন্ত্রী ও কিছুসংখ্যক দক্ষ সেনাপতি।

Dhaka · 2017

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা আলমগীর তার সাম্রাজ্যে ব্যাপক সংস্কার সাধন করেন। কেন্দ্রিয় টাকশাল স্থাপন করে নির্দিষ্ট মানের মুদ্রা চালু করেন। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। প্রচলিত ডাক ব্যবস্থাকে আধুনিকীকরণ করেন। সাম্রাজ্যের সৌন্দর্যবৃদ্ধির জন্য সুরম্য প্রাসাদ, নান্দনিক স্মৃতিফলক প্রভৃতি নির্মাণ করেন, যা সকলের দৃষ্টি কাড়ে। এভাবে স্থাপত্য শিল্পের বিকাশে তিনি অনবদ্য ভূমিকা রাখেন।

Dhaka · 2017

'কুব্বাতুস-সাখরা' কী?
খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ- ব্যাখ্যা করো।
স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক বেশি- উক্তিটির যথার্থতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

গাজান খান সিংহাসনে আরোহণ করে পূর্বসূরিদের সকল অন্যায় নীতি পরিহার করেন। ধর্মপ্রাণ এই শাসক শাসনকার্যে পূর্ণ ইসলামি রীতিনীতি পুনঃস্থাপন করেন। রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করে তিনি অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেন।

Rajshahi · 2018

ডোম-অব-দি রক কী?
কাকে কেন, রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
'উক্ত খলিফার শাসন নীতি ছিল জনকল্যাণমুখী – বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তার দক্ষ ও দুর্ধর্ষ সেনাপতিদের নিপুণতায় তিনি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। পরবর্তীতে মোঙ্গলগণ মধ্য এশিয়া, বাগদাদ ও ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করে।

Rajshahi · 2018

উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন?
মুয়াবিয়াকে (রা) আরবের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের চেঙ্গিস খানের সাথে কোন উমাইয়া খলিফার পানি কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত খলিফার তিনজন সেনাপতির কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

'প্রত্যয়' ক্রিকেট অঙ্গনে একটি উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ। সম্প্রতি তালাত আজিজ ক্রীড়া সংঘের নেতৃত্ব লাভ করেছে। তার নেতৃত্বে প্রত্যয় ক্রীড়া সংঘ দেশে ও দেশের বাইরে একের পর এক শিরোপা অর্জন করে চলছে। তালাত আজিজের দলে আছে বিশ্ব বরেণ্য কিছু ক্রিকেটার। তালাত আজিজের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে প্রত্যয় ক্রীড়া সংঘটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদা সম্পন্ন শিরোপা ছিনিয়ে আনছে। অবশ্য সংঘের পূববর্তী অধিনায়ক রাহাত আলীর অবদানও এক্ষেত্রে কম নয়। তিনি একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল এবং অনুকূল পরিবেশ তালাত আজিজের হাতে তুলে দিয়ে যান।

Dhaka · 2018

উমাইয়া সাধু কে?
আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত তালাত আজিজের সাথে উমাইয়া শাসক আল ওয়ালিদ বিন আবদুল মালিকের মিলের ক্ষেত্র কোনটি? ব্যাখ্যা করো।
'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া 'শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন'— উক্তিটির যথার্থতা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।