উদ্দীপকের শাসকের সাথে খলিফা ওমর বিন আবদুল আজিজ-এর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মিল রয়েছে।
খলিফা ওমর বিন আবদুল আজিজ তার পূর্ববর্তী ও পরবর্তী সকল উমাইয়া শাসক থেকে চারিত্রিক গুণাবলি, ধর্ম পালন ও শাসনকার্যে একেবারেই পৃথক ছিলেন। তিনি ধার্মিক, দয়ালু, সুবিচারক, উদার, সরল ও শান্তি প্রিয় মানুষ ছিলেন। তিনি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা প্রণয়ন করেন। জনগণের ওপর থেকে অতিরিক্ত কর রহিত করেন এবং ইসলাম ধর্ম প্রচারে বিশেষ অবদান রাখেন। উদ্দীপকের মুঘল সম্রাট আওরঙ্গজেবের ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষণীয়।
উদ্দীপকের শাসক আওরঙ্গজেবের কর্মকাণ্ডের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের কর্মকাণ্ডের মিল রয়েছে। তিনিও তার পূর্ববর্তী খলিফাদের কলুষিত নীতি ত্যাগ করে দুর্নীতিমুক্ত, ন্যায়নিষ্ঠ, গোত্রপ্রীতি ও স্বজনপ্রীতিমুক্ত একটি সর্বজনীন প্রশাসন প্রতিষ্ঠার নীতি গ্রহণ করেন । তিনি মাওয়ালিদের (অনারব মুসলিম) ওপর থেকে জিজিয়া ও খারাজ প্রত্যাহার করেন। মুসলমানদেরকে তিনি যাকাত ও. উশর প্রদানের নির্দেশ দেন। এছাড়া তিনি ইসলামের প্রচারকল্পে ঘোষণা দেন যে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে খারাজ ও জিজিয়া থেকে অব্যাহতি দেওয়া হবে। সুতরাং বলা যায় যে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সাথে উমাইয়া খলিফা উমর বিন আবদুল আজিজের দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, রাজস্ব সংস্কার এবং ইসলাম প্রচারমূলক কর্মকাণ্ডের মিল বিদ্যমান ।