খলিফা আবদুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
উত্তর: আরব জাতীয়তাবাদের বিকাশ এবং রাষ্ট্রে সুষ্ঠু শাসনব্যবস্থা চালুর জন্য উমাইয়া খলিফা আবদুল মালিক আরবিকে রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়ে আরবি ভাষার জাতীয়করণ করেন। খলিফা আবদুল মালিকের রাজত্বকাল আরব জাতীয়তাবাদী চেতনার বিকাশের জন্য বিখ্যাত ছিল । তিনি শাসনক্ষমতায় বসে (৬৮৫ খ্রি.) দেখলেন যে আরব মুসলিমরা রাজ্যশাসন করলেও মূলত অনারব জনগোষ্ঠীই উমাইয়া খিলাফতের প্রশাসন ব্যবস্থা পরিচালনা করছে। ফলে আরব মুসলিমরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আগে থেকে চালু হওয়া ফারসি, সিরীয়, গ্রিক ভাষার উচ্ছেদ করে আবদুল মালিক আরবি ভাষায় সরকারি কাজ পরিচালনার নির্দেশ দেন। এভাবে তিনি আরবি ভাষাকে মর্যাদা দিয়ে আরব জাতীয়তাবাদ শক্তিশালী করেন ।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
খলিফা আবদুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর